ইউনিটসমূহ:
এবার ভর্তি পরীক্ষায় নীতিমালা পরিবর্তন করে দুটি ইউনিট রাখা হয়েছে :
‘A’ ইউনিট : মানবিক ও ব্যবসা প্রশাসনের সব বিভাগ।
‘B’ ইউনিট : বিজ্ঞানের সব বিভাগ।
বিভাগভিত্তিক আসনবিন্যাস :
A ইউনটের বিষয়সমূহ : ব্যবসা প্রশাসন (৬৫), অর্থনীতি (৬৫), ইংরেজী (৬৫), সমাজবিজ্ঞান (৬৫), নৃবিজ্ঞান (৬৫), সমাজকর্ম (৬৫), পলিটিক্যাল স্টাডিজ (৬৫), লোকপ্রশাসন (৬৫) ও বাংলা (৬৫)। মোট ৫৮৫টি আসন।
B ইউনিটের বিষয়সমূহ :
সায়েন্স গ্রুপ : পদার্থবিজ্ঞান (৬০), রসায়ন (৬০), গনিত (৭০)। মোট ১৯০টি আসন।
লাইফ সায়েন্স গ্রুপ : ফরেস্ট্রি অ্যান্ড এনভয়রনমেন্টাল সায়েন্স (৫০), জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (৩০), ফুড অ্যান্ড টি টেকনোলজি (৪০)। মোট ১২০টি আসন।
অ্যাপ্লায়েড সায়েন্স গ্রুপ : কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৬০), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (৫০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৫০), সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (৫০), পেট্রোলিয়াম অ্যান্ড জিওরিসোর্সেস ইঞ্জিনিয়ারিং (৩০) এবং আর্কিটেকচার (৩০)। মোট ২৭০টি আসন।
আবেদন করার যোগ্যতা :
২০০৯/২০০৮ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক/আলিম/ডিপ্লোমা ইন কমার্স এবং ২০০৭/২০০৬ সালে অনুষ্ঠিত মাধ্যমিক/দাখিল পরীক্ষায় উত্তীর্ন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে নূন্যতম GPA 3.00 সহ মোট GPA 7.00 থাকতে হবে। GCE 'O' Level পাশ করা পরীক্ষার্থীদের ক্ষেত্রে কমপক্ষে তিনটি বিষয়ে B গ্রেডসহ পাচটি বিষয়ে পাশ এবং GCE 'A' Level এ দটি বিষয়ে কমপক্ষে B গ্রেড থাকতে হবে। B ইউনিটের কেবল বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা এবং A ইউনিটে যেকোন বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০০৬ সালের আগে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
আবেদনের নিয়ম :
১৩ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর ২০০৯ এর মধ্যে টেলিটকের মোবাইল অপারেটর থেকে উচ্চমাধ্যমিক/আলিম/ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ক্রমিক নম্বর, শিক্ষাবর্ষ, শিক্ষাবোর্ড ও ইউনিটের নাম লিখে ৭৮৭ নম্বরে SMS পাঠানোর মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তি ফরমের নির্ধারিত মূল্য মোবাইল ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে। পরে ফিরতি বার্তায় একটি নির্দিষ্ট কোড নম্বর দেয়া হবে। এই নম্বর এবং ভর্তিচ্ছু প্রার্থীর সত্যায়িত দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিয়ে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। পরীক্ষার কেন্দ্রে যাওয়ার পর সংশ্লিষ্ট পরিদর্শক ছবি সংগ্রহ করে পরীক্ষায় অংশগ্রহনের জন্য একটি কার্ড দেবেন। পরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হলে ওই কার্ড দেখিয়ে ভর্তি হওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছু প্রার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্রমিক নম্বরের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে তথ্য সংগ্রহ করবে। ভর্তি হওয়ার পর আবার তা বোর্ডকে জানিয়ে দেয়া হবে।
ভর্তি ফরমের মূল্য এবং SMS করার নিয়ম:
১। A ইউনিটের ভর্তি ফরমের মূল্য ৪০০ টাকা।এজন্য A লিখে SMS পাঠাতে হবে ৭৮৭ নম্বরে।
২। B ইউনিটের সকল বিভাগের জন্য ভর্তি ফরমের মূল্য ৫০০ টাকা। এজন্য B লিখে SMS পাঠাতে হবে ৭৮৭ নম্বরে।
৩। B ইউনিটের আর্কিটেকচার ব্যাতিত সকল বিভাগের জন্য ভর্তি ফরমের মূল্য ৪৫০ টাকা। এজন্য B1 লিখে SMS পাঠাতে হবে ৭৮৭ নম্বরে।
৪। B ইউনিটের সায়েন্স ও অ্যাপ্লাইড সায়েন্সের সকল বিভাগের জন্য ভর্তি ফরমের মূল্য ৪৫০ টাকা। এজন্য B2 লিখে SMS পাঠাতে হবে ৭৮৭ নম্বরে।
৫। B ইউনিটের আর্কিটেকচার ব্যাতিত সায়েন্স ও অ্যাপ্লাইড সায়েন্সের সকল বিভাগের জন্য ভর্তি ফরমের মূল্য ৪০০ টাকা। এজন্য B3 লিখে SMS পাঠাতে হবে ৭৮৭ নম্বরে।
৬। B ইউনিটের লাইফ সায়েন্স গ্রুপের সকল বিভাগের জন্য ভর্তি ফরমের মূল্য ৪০০ টাকা। এজন্য B4 লিখে SMS পাঠাতে হবে ৭৮৭ নম্বরে।
উদাহরন : SMS পাঠানোর ফরমেন নিচের মত –
SYL [space] HSC_Roll_No [space] 2009 [space] A
এখানে HSC পরীক্ষায় শিক্ষার্থী যে বোর্ড থেকে পাস করেছে তার প্রথম তিন অক্ষর লিখতে হবে যেমন : সিলেট বোর্ডের জন্য SYL। ‘O’ লেভেলে উত্তির্ন শিক্ষার্থীদের তথ্য শিক্ষাবোর্ডের ডাটাবেজে নেই। তাই তাদের প্রথমে www.sust.edu/admission ওয়েবসাইটে নিজের তথ্য জানিয়ে একটি কোড নম্বর সংগ্রহ করে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে GCE কোড নম্বর, বছর এবং ইউনিটের কি-ওয়ার্ড লিখে ৭৮৭ নম্বরে SMS করতে হবে। উদাহরন : GCE [space] O_level_roll no [space] A। এছাড়া ভর্তি সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ০১৫৫৫৫৫৫০০১-৫ হটলাইনে এবং [email protected] তে যোগাযোগ করা যাবে। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় দেয়া হবে। তবে কেউ যদি ইংরেজীতে প্রশ্নপত্র পেতে চায় তাহলে তাকে www.sust.edu/admission ওয়েবসাইটে পরীক্ষার এক সপ্তাহ আগে জানিয়ে দিতে হবে।
পরীক্ষা পদ্ধতি :
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে কালো বলপয়েন্ট কলম দিয়ে OMR ফর্মে সঠিক উত্তরে বৃত্ত ভরাট করতে হবে।
A ইউনিট : ইংরেজী (২০ নম্বর), বাংলা (১০ নম্বর), বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ (১০ নম্বর) ও পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের সংশ্লিষ্ট বিভাগের বিষয়ে ৩০ নম্বরসহ মোট ৭০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
B ইউনিট : ইংরেজী (১০ নম্বর), পদার্থবিজ্ঞান (২০ নম্বর), রসায়ন (২০ নম্বর), এছাড়া পরীক্ষার্থীদের উচ্চমাধ্যমিকের সংশ্লিষ্ট বিভাগের বিষয়ে ২০ নম্বরসহ মোট ৭০ নম্বরের পরীক্ষা দিতে হবে।ভর্তি পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট।প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
প্রার্থী বাছাই পদ্ধতি :
‘A’ ও ‘B’ ইউনিটের জন্য ভিন্ন মেধাতালিকা প্রনয়ন করা হবে। মেধাতালিকার ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে এবং বাকি ৩০ নম্বর আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত GPA থেকে।২০০৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্নদের উভয় পরীক্ষায় প্রাপ্ত মোট GPA কে ৩ দিয়ে গুন করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে চুড়ান্ত মেধাতালিকা তৈরী করা হবে।২০০৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্নদের উভয় পরীক্ষায় প্রাপ্ত মোট GPA কে ২.৭ দিয়ে গুন করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে চুড়ান্ত মেধাতালিকা তৈরী করা হবে।B ইউনিটের সায়েন্স, অ্যাপ্লাইড সায়েন্স, লাইফ সায়েন্স এবং আর্কিটেকচার বিভাগের জন্য তিনটি পৃথক মেধাতালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃক দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিটি নিচে দেয়া হলো :
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


