আসমানী??
উহু,
নীলটাই বেশী মানায়।।
কালকে পরেছিলে কি?
কাল পড়েছিলাম সাদা কুয়াশার মতো শাড়ি।
আঁচল ছিলো মেঘময়।।
শিউলী ফুলের দীপ্তির মতো ছিলো মেঘ,
আকাশয় দীপ্তিমান।
কি যে ভাল লাগছিলো।
তাই বুঝি নীল?
হুম তাই।
নীল
হুম্
কাল যাবে? আকাশে, হয়তোবা নদীর চরে?
যাবে?
সাদা শাঁখের মতো শাড়ী দিয়ে ভরিয়ে দেব তোমায়
চরের সব আগাছা ফুল দিয়ে তোমার বিনোদ খোঁপা বাধবো....
দুজন মিলে খাব আধাআধি খাবার,চুমোয় চুমোয় ভরে দিবো গাল।
তাই বুঝি?
তবে চলো......
চলো.............!!

সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


