কিছুই বদলায়নি, আমি না , তুমিও নও,
তবে কি বদলেছে...
রাশি রাশি স্বপ্ন?
প্রতিদিন বলা কথামালা
নাকি আমার ঘুম?
কিছুই বদলায়নি,
শুধু বদলেছে আমার কান্নার রঙ
যে রঙে স্নান করে ভোর হত তোমার
হাসতে তুমি, ভাসতে তুমি..
কিছুই বদলায়নি আজো
আমার হাসিটুকু ম্লান হয়েছে শুধু
হাসিতে মিশে থাকা সুখটুকু পুড়ে গেছে বলে।
সবি তো বদলে গেছে তবে...!
না না কিছুই বদলায়নি
ফের কেন মিছে কথা বলিস তুই মন
আমি তো আমিই আছি,
তুমি তো তুমিই আছ,
তবে কি বদলাল!!!
বদলে গেছে, “যে কথা তুমি আমায় দিয়েছিলে”।
আমি বেঁচে আছি তুমি নেই তবুও
আমি বদলায়নি, বদলেছে আমার চারপাশ।।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




