খুব মুরগী পালার শক আম্মার। হায়রে আমার সংসারি আম্মা!!
বাসা বাড়িত কেউ মুরগী পালে??
পাল খুব পাল, আর সপ্তা গুরতে না গুরতেই মুরগী উদাও!!
বাসার লগের অনেকেই মুরগী পালত।
সবারি একি কতা আরে মুরগী কই যায়, কেডা নেয়?
আশ কিনলে আশ থাহে না, মুরগী থাহে না আজব!! (হাঁস)
তহন আমি এস.এস.সি পরীককা দিবাম।
সইন্দার সম একদিন জানালা বন্দ হরতাছি,
পড়তে বইবাম।
ওমা দেহি কি লগের বাসার বাউন্ডারির ভিতরে
অনেকটি ছেড়াইন দাউ দিয়া জানি কি কাডে!!
আমার কিমুন জানি সনদে অইল!!
এরা এনো কি হরে??
বালা হইরা চায়া দেহি ও আল্লা এরা তো বইয়া মুরগী কাডে!!
যেই আম্মারে আর আমারার বাসার বাড়াইট্টা আন্টিডিরে ডাক দিলাম
হেমনেই সবতানে দে দৌড়, দে দৌড়!!!!!
কেউ মুরগী লইয়া দৌড়, কেউ লুঙ্গি কাইচ্চা দৌড়!!
পরের দিন খবর অইল অনেকটি বাড়ির মুরগী পাওয়া যায়তাছে না।
আরো যানা গেল, লগের বাসার ছাত্র মেছে রাইতে নাহি পিকনিক হরছে ছ্যাড়াইনে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



