somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন খান আতাউর রহমান সম্পর্কে যা অনেকেই জানেননা

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




লিখাটি লুৎফর রহমান লিটন এর ফেসবুক পোষ্ট থেকে পাওয়া।

লুৎফর রহমান লিটন এর ফেসবুক পোষ্ট লিংক

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর রেডিওতে সরকার কবীর উদ্দিনের কণ্ঠে বারবার ঘোষিত হচ্ছিলো—শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে... অতঃপর রেডিওতে মেজর ডালিমের সদম্ভ উচ্চারণসমূহ একটি সদ্য স্বাধীন দেশকে ঘোর অন্ধকারের দিকে ফিরিয়ে নেবার দৃঢ় প্রত্যয় ঘোষণা করছিলো বারবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ওই কুলাঙ্গারের উচ্চারণে ইসলামিক রিপাবলিকে রূপান্তরিত হয়েছিলো এক লহমায়। রেডিও পাকিস্তানের অনুকরণে 'বাংলাদেশ বেতার' হয়ে গিয়েছিলো ‘রেডিও বাংলাদেশ’। ১৫ আগস্ট দুপুর থেকে ‘রেডিও বাংলাদেশ’-এ একটি গান বাজানো হচ্ছিলো অবিরাম। কোরাস কণ্ঠে গীত সেই বিশেষ গানের প্রথম কলিটি ছিলো—''আমরা এদেশ স্বাধীন করেছিলাম কাহাদের জন্য, কাহাদের জন্য, কাহাদের জন্য?/ মুষ্টিমেয় অই দুর্নীতিপরায়ণ নিষ্ঠুর হায়েনার জন্য?/ না না না না মিথ্যে মিথ্যে মিথ্যে কথা/মিথ্যে কথা মিথ্যে কথা।/আবার প্রশ্ন করো জনতার কাছে/...আমরা আমরা আমরা/আমাদের জন্য আমাদের জন্য আমরা আমরা আমরা/তোমরা কারা? তোমরা কি বাংলার নিপীড়িত মানুষের জনতা?/ নিপীড়িত জনতা! কোথায় সে নিপীড়িত জনতা?/আমরা শ্রমিক আমরা কিষাণ মেহনতি মানুষের জনতা/পরাধীন জীবনে শাসন আর শোষণে রিক্ত যারা/অন্যায় অবিচার সইছে যারা/বাংলার স্বাধীনতা আমাদের নয়তো কাহাদের কাহাদের কাহাদের?/বলো কাহাদের? বলো কাহাদের?/সত্য ভাষণ হে বাংলার জনতা স্বাধীনতা তোমাদের তোমাদের তোমাদের তোমাদের/......এই কি ছিলো সেই স্বাধীনতা যুদ্ধের লক্ষ্য?/এই কি ছিলো সেই মিক্তিযুদ্ধের কাম্য?/ এই কি বাংলার সাম্য?/না না না না নাহ্‌ নাহ্‌/আমরা বাংলাকে স্বাধীন করেছিলাম সাধারণ মানুষের জন্য/নিপীটিত জনতার জন্য...।'' অসংখ্যবার শোনার কারণে পুরো গানটিই আমার স্মৃতিতে লিপিবদ্ধ হয়ে আছে। একবার প্রশ্ন করছিলো পুরুষকণ্ঠ, জবাব দিচ্ছিলো নারীকণ্ঠ। আরেকবার প্রশ্ন করছিলো নারীকণ্ঠ জবাব দিচ্ছিলো পুরুষকণ্ঠ। কখনো সলো কখনো কোরাসে। মনে হচ্ছিলো স্বাধীনতাযুদ্ধের লক্ষ্য ও মুক্তিযুদ্ধের কাম্য থেকে বাংলাদেশ সরে যাচ্ছিলো এবং সেই সময়ে স্বাধীনতার স্থপতি মুজিবকে হত্যা করা ছাড়া স্বাধীনতার স্বপ্নকে সফল করা যেতো না।

মুজিব হত্যার আনন্দে আপ্লুত হয়ে গানটি রচনা সুর সংযোজন এবং মিউজিক কম্পোজ ও সঙ্গিত পরিচালনা করেছিলেন খান আতাউর রহমান। আমাদের চলচ্চিত্রের মেধাবীপুরুষ বিখ্যাত খান আতা! খান আতার তৈরি করা গানটি ছিলো জাতির জনক হত্যাকে বৈধতা দেয়ার একটি সুরেলা প্রচেষ্টা। পঁচাত্তরেঘৃণ্য একদল ঘাতকের সমর্থনে স্বাধীনতার খোঁজে নেমেছিলেন সংস্কৃতিব্যক্তিত্ব বহুগুণে গুণান্বিত বিরল প্রতিভা খান আতা।

সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×