somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রজ্জলিত মেশকাত
ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

আসুন ঢাকা এবং কিছু সংখ্যক জেলা শহরের বাইরে সবাই সোলার ব্যবহার করি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রয়াত সাংবাদিক এবিএম মূসা বলেছিলেন, “সাধারণ মানুষ নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাস্পিত হয়েছে কিনা তা বুঝে না। তারা বুঝেনা ন্যাশনাল গ্রীডে বিদ্যুৎ যোগ হয়েছে কিনা, তারা শুধু বুঝে সুইচ টিপ দিলে ফ্যান,বাতি জ্বলবে অথবা জ্বলবেনা।”এটাই হচ্ছে সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ উন্নয়নের সূচক।

অনেক বছর থেকে এমনকি পল্লী বিদ্যুতায়নের শুরু থেকে দেখে আসছি কিন্তু বিগত কয়েক মাসের মত লোডশেডিং আর দেখিনি। গ্রামে এখন ডিজিটাল লোডশেডিং শুরু হয়েছে।আগে দেখতাম দিনে খুব কমি লোডশেডিং হত। সন্ধার পর ২-৩ ঘন্টা লোডশেডিং হত। আর এখন ২ ঘন্টা পর পর ৪০ মিনিট এর মত বিদ্যুৎ থাকে।

উপরের লেখাটা বেশ আগের। তখন ২ ঘন্টা পরপর হয়তোবা ১ ঘন্টা বিদ্যুৎ থাকত। এখনকার অবস্থা নিতান্তই খারাপ। একটি উপজেলা শহরে আমার পোস্টিংং। ২৪ ঘন্টার মধ্যে বিদ্যুতের দেখা মাঝে মধ্যে ২-৩ ঘন্টার জন্য পাওয়া যায়। আর ভাগ্য সুপ্রসন্ন হলে সর্বোচ্চ ৬ ঘন্টা। গত সাতদিন ধরে ৩ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছেনা। আইপিএস এর চার্জ হবার কোন সুযোগ নেই। গ্রামের অবস্থা তথৈবচ। বিদ্যুৎ যেন ধুমকেতু। গ্রামের মানুষ একুল ওকুল কোন কূল না পেয়ে সোলার প্যানেল কিনছে। উপজেলা শহরেও অনেকে সোলার প্যানেল ব্যবহার করছে। বিদ্যুৎ নিয়ে ফেসবুকে লেখার জন্য ৩ জনকে পুলিশ এরেস্ট করে চালান দিয়েছে। তাদের নামে নাকি তথ্যপ্রযুক্তি আইনে মামলা হবে। কারণ তারা সরকারকে ধর্ষণ করেছে।

এখন আসি সরকারের ন্যাশনাল গ্রীডে বিদ্যুৎ যোগ করা প্রসঙ্গে। আমাদের প্রধানমন্ত্রী আর অন্যান্য মন্ত্রীরা দাবী করেন তারা নাকি বিদ্যুৎ উতপাদন ক্ষমতা ১৫০০০ মেগাওয়াটে নিয়ে গেছেন কিন্তু আজ পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উতপাদন হয়েছে ৭৮০০ মেগাওয়াট তাও আবার শুধমাত্র একদিন। নিয়মিত বিদ্যুৎ উতপাদন আগের মতই হচ্ছে ৫০০০-৫৫০০ মেগাওয়াট। যে কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প সমূহ স্থাপন করা হয়েছিল তা ভর্তুকির অভাবে চালানো যাচ্ছেনা। এর ফলে বিদ্যুৎ উতপাদন আগের মতই রয়ে গেছে। সরকার শেষ সময়ে এসে জনগনের চক্ষু ধুলাইয়ের জন্য কিছু স্থায়ী বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে যা নিতান্তই হাস্যকর। তাহলে আমরা জনগন বিদ্যুৎতের কি উন্নতি পেলাম? শুধু পেলাম সরকারী দলের নেতাদের চাপা। কুইক রেন্টালের মাধ্যমে কি পরিমাণ দূর্নীতি হয়েছে সে প্রসঙ্গে নাই গেলাম। বুঝিনা আমাদের শাসকরা আমাদেরকে কি পরিমাণ বোকা মনে করে। সংসদে দাঁড়িয়ে বলে লোডশেডিং দেয়ার কথা যাতে জনগন লোডশেডিং ভূলে না যায়। আর এদিকে জনগন বিদ্যুৎ ঘাটতির লোডশেডিং এ মৃতপ্রায়।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×