আমি কি নেই নি হাস্নাহেনার ঘ্রাণ
শুনিনি কি টিনের চালে
বৃষ্টির রিমঝিম পতনের রিমঝিম শব্দ?
সে যেন এক বাইঅরাল সম্মোহনি সুর
স্মৃতি তুমি এত প্রতারক!
আমি মৃত্যুপথযাত্রীর জন্য দেইনি কি রক্ত
দেইনি অধিকার আদায়ের জন্য বুকের তাজা খুন
আমি কি স্ব:র্বস্ব বিকিয়ে দিয়ে চাইনি একটু মমতা?
আমি আন্দোলিত হয়নি শিশুর স্নিগ্ধ হাসি দেখে
স্মৃতি তবু কেন এত প্রহসন?
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




