আমি কতোটা ভালো আছি তুই এসে দেখে যা পরিতোষ
ভূল অস্তিত্বের সাথে সংগ্রাম করে আজ আমি ক্লান্ত, পরিশ্রান্ত
বৃষ্টির রিমঝিম শব্দ পাহাড় সমুদ্র সবই আমার কাছে হারিয়ে ফেলেছে তাদের আবেদন
সুপ্রাচীন কাল থেকে বয়ে চলা প্যান্ডোরার বাক্স খুলে
নিজের জন্য জরা ডেকে নিয়ে আসি
এ এক ভয়ঙ্কর সুনিপুণ দুঃখবিলাস
এভাবেও বেঁচে থাকা যায় পরিতোষ?
তবুও নতুন ভোর আসে আরেক নতুন বিষণ্নতা নিয়ে
আকাশে উড়ে যায় পাখি, সুরের মূর্ছনা তুলে
কিন্তু আমি যে অনুভূতিহীনতার মধ্যে বেচেঁ আছি
এখানে কোন কিছুই চিত্তে সুখ বয়ে নিয়ে আসেনা
কখনোবা দু:স্বপ্নগুলো ভিজিয়ে দিতে চাই ইথানলে
কিন্তু না আরো বেশি ফিরে আসে পরক্ষণেই
আমি সর্বস্ব বিক্রি করে একটু মুক্তি চাই
তুই এনে দিতে পারবি পরিতোষ?
আজকাল রাত্তিরে প্রচন্ড দু:স্বপ্নে ঘুম ভেঙ্গে যায়
দেখি যমদূত ধ্বংস অজস্র মৃত্যু এসে তাড়া করছে
প্রচন্ড যন্ত্রণা আর জলতেষ্টা পায়
এমনটি কখনোই হয়নি আগে।
তাহলে কি অদূরেই আছে মৃত্যু?
এখন আর স্বপ্ন দেখিনা
প্রতারক স্বপ্ন জীবন থেকে কেড়ে নিয়েছে সব সুখ
নবপ্রভাতের শেখড় চূড়ায় আর যেতে চাইনা
যত চেয়েছি গ্লানি এসে কলুষিত করে গেছে স্বত্ত্বাকে
পরিতোষ আমি এইরকমভাবেই ভালো আছি।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




