আত্নত্যাগের শেষ সীমায় পৌঁছে গেছি হয়তো
কারণ আজ আমি ক্লান্ত
স্রষ্টার কাছে ক্ষমা চেয়ে আর শান্তনা পাইনা
নিজের সর্বস্ব বিক্রি করে কিছুই পাইনি আমি
পেয়েছি এক পাহাড় বঞ্চনা।
নরকের শাস্তির মত একটি শকুন
ছিন্ন বিচ্ছিন্ন করে খেয়ে যায় হৃদপিন্ড
একচিলতে সুখ এলেই হায়েনার দল
ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যায় পর্বতসমান যন্ত্রণা
সুপরিচিতা আমি এইরকমভাবেই বেঁচে আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


