somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রজ্জলিত মেশকাত
ব্যক্তিজীবনে অহিংসায় বিশ্বাস করি। বুদ্ধের দর্শন গভীরভাবে ভাবায় আমায়। “আসক্তিই সকল দুঃখের কারণ, অধিকারবোধ থেকেই দুঃখের সৃষ্টি।” এই দুটো বাক্যের উপর অগাধ বিশ্বাস। কারো চিন্তা-চেতনাকেই ছোট করে দেখিনা। আমি বিশ্বাস করি যে মতবাদই হোক, তার গভীরে না ঢ

ফেসবুকে প্রবেশ এবং একটি বিচ্ছিন্ন আবেগ।।

০৭ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অনেকদিন পর ফেসবুকে পদচারণ। বিচারহীনতা আর কিছু ফ্রাঙ্কেনস্টাইন এর অবাধ বিচরণ আমার সোনার বাংলাকে ব্ল্যাক মাম্বার অভয়ারণ্য আর প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে গেছে। সাবেক এসএসএফ সদস্য মেজর সিনহাকে হত্যার মাধ্যমে প্রমাণ করে দিলো এদেশ ১৫কোটির মধ্যে কিছু পলিটিক্যাল জারজ হুলিগান ছাড়া একজন নাগরিকের জন্যেও নিরাপদ নয়। আর স্টালিনের রাশিয়ার চেয়েও অস্তিত্ব সংকটে প্রতিটি নাগরিক। জারজ, ভয়ংকরতম বিষধর মামবা, সাম্প্রদায়িক বিভাজনের প্রতিভূ, ওসি প্রদীপ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কয়েকশো মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। তাকে আবার ব্যর্থ রাষ্ট্র সর্বোচ্চ পদক পর্যন্ত দিয়েছে। একটা রাষ্ট্র ব্যবস্থা কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব??!!এর পেছনে গভীর ষড়যন্ত্র অবশ্যই রয়েছে। সামান্য ওসির পক্ষে এধরণের কাজ কোনদিন কোনভাবেই সম্ভব নয়। কিন্তু সামান্য মেট্রিক পাশ ওসির পক্ষে কোনদিন ইতিহাস জানা সম্ভব নয়। ওতো শুধু খুন করাই শিখেছে।

৩০০০-৩৫০০ বছরের প্রাচীনতম সভ্য রাষ্ট্র থেকে আজ অবধি কাউকে মোল হিসেবে ব্যবহার করে বাঁচিয়ে রাখা হয়নি। প্রদীপের ফাঁসি তখনই নিশ্চিত হয়ে গেছে, যখন সে গুলির নির্দেশ দিয়েছে। জারজ, অমানুষ, সাম্প্রদায়িক, নিকৃষ্টতম, বিষাক্ততম ব্ল্যাক মাম্বাটি মৃত্যু নিশ্চিতের জন্য লাশটিকে মুখে, বুকে, পেটে লাত্থিয়েছে। এটা সমগ্র মানবজাতির বিরুদ্ধে অপরাধ। ওকে হাজারবার ফাঁসি দিলেও ওর পাপমোচন হবেনা। দুইপায়ে উটবেঁধে হাজারবার দ্বিখন্ডিত করে হত্যা করলেও ওর পাপমোচন হবেনা। ওসি প্রদীপ আমার প্রাণের সেকুলার, উদারনৈতিক জনগণের রাষ্ট্রে সাম্প্রদায়িক শক্তির প্রতিভূ।

যাদের সামান্যতম সামরিক জ্ঞান আছে তারা বুঝবেন, একজন তরুণ সাবেক মেজর(স্বেচ্ছা অবসর, বয়স-৩৬) এসএসএফ সদস্য লাইসেন্সড অস্ত্র বের করলে একটা পুলিশ জীবিত থাকতোনা। দশ বুলেটের ম্যাকজিন শেষ করতে রিকয়েলসহ সর্বোচ্চ ৬-৭ সেকেন্ড সময় লাগতো। এর মধ্যে পুলিশ সেফটি লকই ছাড়াতে পারতোনা। তার আগেই জাহান্নামে চলে যেত। রক্তের ঋণ বৃথা যায়না। একুশে আগস্ট বৃথা যায়নি। স্ট্যালিনের মৃত্যুর পর তার Legacy বিলীন হয়ে গেছে। শুধু বিধাতাই জানেন সামনে কি বিরাজ করছে।

#JusticeforBrutalKillingofMajorSinhainBDbytinypettypolice
#StopExtrajudicialKillingsinBD
#StopFrankenstains
#RetunOurRightsForNaturalDeathsOfBDCitizens
#StopAtrocitiesInBD
#MuzzleMeNot
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২১ সকাল ১১:২১
১২টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×