somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় বাংলা'র জন্মকথা

১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাক সৈন্যটা তার দিকে বন্দুক তাক করে বলেছিলো, তুমি শুধু একবার বলো “পাকিস্তান জিন্দাবাদ । আমরা তোমাকে ছেড়ে দেবো” । রমজান হাটু গেড়ে, দু-মুঠে মাটি তুলে বলল “জয় বাংলা” । সৈন্যটা তার দিকে বজ্রগতিতে গুলি ছুড়তে লাগলো বন্দুকের সব গুলি তার শরীরে ঢুকিয়ে দেওয়ার পর, আমাকে ওরা জিজ্ঞেস করলো, তুমি কি চাও ? আমি বললাম, আগে মৃত্যুকে ভয় পেলেও, রমজানকে দেখার পর আমার মাঝে থেকে সেই ভয়টা দূর হয়ে গেছে । পাশে থাকা অফিসারটা বলতে লাগল, “এবার আর আমাদের কেউ রক্ষা করতে পারবে না । আমাদের আত্বসর্মপণ করতেই হবে । বাংলাদেশ স্বাধীন হবেই হবে” ।
চোখ মুছতে মুছতে কথাগুলো বলছিলেন, আমার আজকের রেডিও অতিথি , বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান । যিনি পাকিস্তানিদের হাত থেকে বেঁচে ফিরেছিলেন । কিন্তু উনার বন্ধু রমজান, “জয় বাংলা” শব্দটা আঁকড়ে ধরেই শহীদ হয়েছিলেন । “বাংলাদেশ” নাম শোনার ইচ্ছা তার পুরন হয় নি ।
এই সেই ‘জয় বাংলা’ যে কথাটার প্রচলন ঘটিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । যার জন্ম না হলে, এই বাংলাদেশের জন্ম হতো না । মুক্তিযুদ্ধের পরে, যার এক কথায় মিত্রবাহিনী ফিরে গিয়েছিল । অন্য কোনো দেশে স্বাধীনতা লাভ করার পর, এতো তাড়াতাড়ি মিত্রবাহিনীরা ফিরে যাওয়ার নজির বিরল । কিন্তু তার কথায়, মিত্রবাহিনী এই দেশ থেকে চলে গিয়েছিলো । এই মানুষটাকেও কি আমরা সকল রাজনীতির উর্ধে রাখতে পারি না ? আমি আওয়ামীলীগ বুঝি না, আমি জামায়াত বুঝি না, কিন্তু আমি এই মানুষটাকে বুঝি, যার একটা ডাকে, সাত কোটি বাঙ্গালী নিজের জীবনকে পাকদের হাতে তুলে দিবে, কিন্তু জয় বাংলা মুখ থেকে সরাবে না । এটাকে ব্যবহার করে হয়তো কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটছে, তাই বলে কি আমরাও সেই শব্দটাকে ‘জঙ্গল রাজনীতি’র সাথে জড়িয়ে একাকার করে ফেলবো ? এই শব্দটাকে কি আমরা সকল রাজনীতির উর্ধে রাখতে পারি না ?
‘জয় বাংলা’ আমাদের মুক্তিযুদ্ধের শ্লোগান । স্বাধীন দেশে বাস করবেন আর মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবেন না, এটা হতে পারে না । আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের সবকিছুর উর্ধে রাখতে হবে । এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই । আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিলো, এটা যেমন সত্য, সেই সময় কিছু মানুষ তার বিরোধিতা করেছিলো, এটাও সত্য । তারা এখনো আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারে নি ।
প্রোগ্রামের সময় অনেকেই বলছিলেন, আমরা কি সত্যিকার অর্থে স্বাধীন হতে পেরেছি ? শাহজাহান আলীও তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, “কিছু কিছু মানুষের কারনে আমরা নিজেদেরকে ‘পরাধীন’ বলতে পারি না । তিরিশ লক্ষ্য প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি ‘স্বাধীন’ শব্দটাকে অর্জন করে নিয়েছি, এটা আমাদের কেউ দিয়ে যায় নি । সামান্য কিছু ঘুষখোর,দুর্নীতিবাজ, সুবিধাবাদী রাজনীতিবিদ এর কারনে আমারা স্বাধীন নই, একথা আমি কখনোই বিশ্বাস করবো না ।
মুক্তিযোদ্ধা বরজান আলী আক্ষেপ করে আমাকে বলছিলেন, “বছরের বাকি ৩৬৪ টা দিন আপনারা কোথায় থাকেন, সেদিন তো কেউ আমাদের কে ডাকেন না, আমাদের কথাগুলো কেউ শুনতেও চান না । যখন বিজয় দিবস আসে, তখন আমাদের ডাক পড়ে । ফেসবুকের প্রোফাইল পিকচারে পতাকা লাগিয়ে বা কয়েকটা মুক্তিযুদ্ধের ছবি আপলোড দিলেই দেশপ্রেমিক হওয়া যায় না । আমার বন্ধুরা জীবন দিয়ে এদেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরকে মতো তরুণদের দিয়ে গেছে । আমরা আপনাদের কাছে, আপনাদের জীবন চাই না, আপনারা আপনাদের নিজের অবস্থানে সৎ থেকে, ছোট্ট দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এটাই মৃত্যুর আগে আপনাদের কাছে আমার শেষ ইচ্ছা”
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×