somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহমুদ পিয়াস
আমি মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয় ।

আধুনিক গানের একাল সেকাল

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় ১৩ বছর আগের কথা, আমাদের বাড়িতে ডেলটা ব্র্যান্ডের একটা রেডিও ছিল । তখন রেডিও জিনিসটাও এতোটা availiable ছিল না । আমাদের গ্রামের মানুষের bbc খবর ও বিনোদনের ভরসা বলতে ওই রেডিওটাই । আমার দিব্যি মনে আছে, তখন বাংলাদেশ বেতারে, সকাল ১১ টায় একটা অনুষ্ঠান হতো, যেখানে শ্রোতাদের অনুরোধের গানগুলো বাজানো হত । আমাদের বাড়ির আশেপাশের গৃহিণীদের গানগুলো শোনার ঝোঁকটা একটু বেশি ছিলো, তাই তারা সকালের খাবার খুব তাড়াতাড়ি করে রান্না করে, যখন তাদের স্বামীরা বাইরে কাজে চলে যেতো, তখন তারা আমাদের বৈঠকে(বারান্দা) এসে পাটি বিছিয়ে একসাথে বসতো । তখন অনুরোধ করার জন্য চিঠি লিখতে হতো, একটা চিঠি লিখে ৫/৭ অপেক্ষা করতে হতো, তারপর সেই নির্দিষ্ট দিন রেডিও সেটের সামনে, পুরো অনুষ্ঠানে কান পেতে থাকতে হতো, কখন তার নামটি রেডিওতে বলবে, তার গানটি কখন বাজাবে এই আশায় । সেইসময়ের জনপ্রিয় শিল্পি ছিলেন, আসিফ, মনির খান, কনকচাঁপা, রুনা লায়লা, বেবি নাজনিনের মতো বাঘা বাঘা শিল্পিরা । আর যদি বাংলা সিনেমার কোনো গান বাজতো তাহলে তো কথাই নাই, কোলের ছেলেও যদি একবার কান্না করতো তবুও তার মুখ চেপে ধরতো । ওদের মধ্যে আবার যারা একটু রসিক ছিলেন তারা বলতেন, “বাবা গানটা শেষ হোক, তারপর যতো পারিস কাঁদিস, এখন একটু চুপ কর" ।
এবার আজকের দিনে আসি, আমি যখন এই কথাগুলো টাইপ করছি, ঠিক তখনই মনে হয় আরও কয়েকটা গান রিলিজ পেয়ে গেছে । আমাদের কাছে শ্রোতারা যখন গানের রিকুয়েস্ট করেন, তার সাথে সাথেই যদি তার গানটি না বাজাই বা তার টেক্সট না পড়ি তখন তারা, হাতের এক ক্লিকেই অন্য রেডিও টিউন করেন । এখনকার দিনের শিল্পিদের গান কয়দিন চলে বলতে পারেন ? কয়েকদিন ভালো লাগার পর সেই গানটির উপর তাদের অরুচি ধরে যায় । তারা আবার অন্য কোনো গানের দিকে ঝুকে পড়েন । আমরাও তাই, কয়েকদিন আমাদের রেডিওতে ধুমচে সেই গানগুলো বাজানোর পর আমরাও ডিলেট করে দিই ।
এখন আসল কথায় আসি, আমি বলছিনা যে, এখন যথেষ্ট ভালো গান হচ্ছে না বা এখনকার শিল্পিরা পরিশ্রম করেন না, তবে ‘আজকের শিল্পিদের কাছে, তখনকার শিল্পিরা ফেলনা’ এটা ভাবলে তাদের ভুল ভাবা হবে। এখনো যদি কোথাও বাংলা সিনেমার (১৯৯৮-২০০৭/৮) গানগুলো বাজানো হয়, তাহলে আমার মনে হয় একজন স্রোতা ঠিক সেই আগের গানটার দিকেই মনোযোগ দিবেন । তাহলে যদি প্রতিযোগিতায় লাগাই যে, কোন সময়ের শিল্পিরা বেশি দামী, নিঃসন্দেহে তখনকার শিল্পিরাই জয়ী হবেন । তাহলে আমাদের যুগ এগিয়েছে, অনেকটা সময় পার হয়েছে, আমরা অন্যান্য দিকে অনেক উন্নতি করেছি, আমাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, আমাদের হাতে স্মার্ট ফোন এসেছে কিন্তু সেই ডেলটা ব্র্যান্ডের সেই রেডিওটির জায়গাটা, আমাদের স্মার্টফোনগুলো দখল করতে পেরেছে কি ? যদি না পারে তাহলে আমাদের এখনকার গানগুলো বা আমাদের শিল্পীগুলো যাদেরকে নিয়ে আমরা এত নাচানাচি করি, তারা ঠিকভাবে এগিয়েছে কি, বা তাদের মূল্যয়ন সঠিকভাবে হচ্ছে কি ?

সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩২
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×