somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তন !

২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোস্টেলে উঠা মাত্র কয়েকদিন হয়েছে ! সকালে ব্রাশ করতে করতে বেসিনে এসে দেখি এক বড়ভাই ব্লেডের মধ্যে কলম ঢুকিয়ে শেভ করসে ! আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এতো সকালে উঠে পড়েছো যে ? ক্লাস আছে নাকি ?
গতরাতে যে কয়েকজন মিলে আমাকে চরম র‍্যাগিং দিয়েছে, তাদের মধ্যে ইনি অন্যতম ! এখন ইনার কথা শুনে বুঝতে পারছি না, লোকটাকে ভয় করবো নাকি ঘৃণা করবো ?
উত্তর দিলাম, না ভাইয়া, আমি খুব সকালেই উঠি !
কলমটা বেসিনের পানিতে ধুতে ধুতে উনি বললেন, খুব ভালো একটা অভ্যাস, তবে আমাদের এই লাইনে যারা পড়াশোনা করতে আসে, তাদের এই অভ্যাসটা বেশি দিন থাকে না ! যদি ধরে রাখতে পারো তাহলে খুবই ভালো ! চেস্টা করিও !
কিছুক্ষন আগে লোকটাকে যতটা খারাপ ভেবেছিলাম, এখন মনে হচ্ছে উনি ততটা খারাপ না ! ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া, আপনি এইভাবে শেভ করেন ? একটা রেজার নিলেই তো পারেন !
আয়নার দিকে তাকিয়ে হাসতে হাসতে উত্তর করলেন, আসলে রেজার দিয়ে শেভ করতে পারি না ! টানতে গেলেই মনে হয়, এক্ষুনি কেটে যাবে ! তাছাড়া অনেকদিনের অভ্যাস ! কি আর করা !............।
যাবার সময় বললেন, এখন একটা ভাইভা দিতে যাবো ! রাতে রুমে এসো কথা হবে ! একটু থেমে আবার বললেন, অসুবিধা নেই, গতরাতের মতো কিছু হবে না ! তারপর মুখ ধুয়ে হাঁটা ধরলেন..................
সেইরাতে উনাকে রুমে পাই নি ! কয়েকদিন পর পেয়েছিলাম !
চাকরিটা পেয়ে ভাইয়া ঢাকায় চলে আসলেন ! তারপর অনেক ইতিহাস হয়ে গেলো ! গতকাল গুলশানে উনার অফিসে গিয়েছিলাম দেখা করতে ! একটা দোলনা চেয়ারে বসে আছেন ! সামনে একটা আপেলের ল্যাপটপ ! পাশে কয়েকটা ফাইল !
দেখেই বললেন, কিরে কি খবর তোর ? এখনো কি সবসময় ভালো থাকিস নাকি একটুআধটু মন খারাপ থাকে ?
চেয়ারে বসতে বসতে বললাম, আপনি কি এখনো ব্লেডের মধ্যে কলম ভরে শেভ করেন ?
উনি হাসতে হাসতে বললেন, নারে, সব কিছুই চেঞ্জ হয়ে গেসে ! ৪বছর আগের কথা দেখি এখনো তোর বেশ মনে আছে ভেবে অবাক হচ্ছি ! তবে কি জানিস, ২ বছর আগেও লোকাল বাসে ঝুলে ঝুলে আসতাম ! এখন অফিস এমন গাড়ি দিয়েছে যে, বুঝতেই পারি না এখন গরমকাল চলছে...............
বাকী কথা আর লিখার প্রয়োজন মনে হচ্ছে না ! শুধু ভাবছি, একটা মানুষ কতো পরিবর্তন হয় ! পরিবর্তন হয় বললে ভুল হবে, ইচ্ছা, যোগ্যতা, অসম্ভব পরিশ্রমের ক্ষমতা থাকলে মানুষ পরিবর্তন হতে বাধ্য হয় ! সেই সাথে তার সেই চিরচেনা অভ্যাসগুলোও হয়তো পাল্টে যায় ! তাও আবার কতো কম সময়ে ! কে বলেছে, ভালো চাকরি, উন্নতির সিঁড়ি অতিক্রম করতে মামা খালু লাগে, এই লাগে সেই লাগে ! যার চাচা রিক্সা চালায় সেই মানুষ এখন এসি গাড়িতে ঘোরে ! চাক্ষুষ প্রমান তো আমার সামনে বসা !
মিটিং ছিল উনার, আমাকে খুব বেশি সময় দিতে পারলেন না ! বললেন, এবার আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবি ! তোর সাথে অল্প গল্প করে মন ভরে না ! দুজনেই একসাথে নিচে নেমে আসলাম !
আলিফ গাড়িতে উঠে ভাবছি, ভাইয়া তুমি কি শুধু একাই পাল্টাইসো ! আমিও এখন দুপুর ১২টায় উঠি...............।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×