somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাতছাড়া বিপ্লবের হাতছানি

২১ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চে গেভারা তার আত্বজীবনীতে লিখেছেন,

কিউবা বিপ্লবের সময় 'গ্রানমা'র কমরেডদের মৃত্যুদন্ডের আদেশ দেওয়া হয়েছিলো ! কিন্তু একজন ম্যাজিস্ট্রেট সেই মৃত্যুদন্ডের আদেশের বিরোধিতা করে ভোট দিয়েছিলেন ! তার নাম উরুতিয়া !

বিপ্লবীরা জয়লাভ করলে উরুতিয়াকে সে দেশের প্রেসিডেন্ট পদে বসানো হয়েছিলো, কিন্তু তার মাত্র কয়েকমাসের মাথায় জনগন তাকে প্রত্যাখ্যান করেছিলো কারন দেশের ইতিহাসে সেই উরুতিয়া ছিল প্রেসিডেন্ট হিসেবে সবচেয়ে ব্যর্থ এবং দিকভ্রান্ত, কপর্দকহীন !

বিপ্লবী চে গুয়েভারা তার বিশ্লেষনে লিখেছেন, সেই ব্যক্তিগত ভোটটা উরুতিয়া বিপ্লবী আদর্শে অনুপ্রানিত হয়ে দেন নি, ওটা জাস্ট তার একটা ব্যক্তিগত মতামত ছিল মাত্র !

আরেক অধ্যায়ে চে গেভারা আরেকটি ঘটনা উল্লেখ করেছেন !

সানতিয়াগো থেকে অস্ত্রশস্ত্রের চালানের খবরাখবর নিয়ে আসতো আনদ্রেস নামের এক ভদ্রলোক যে কি না ওই বনের মধ্যেই বাস করতো আর চোলাই কাঠের ব্যবসা করতো, বিপ্লবীদের সহায়তা করতো আনদ্রেস সহ ওর পরিবারের অন্যান্যরা ! কিউবার ঘন জঙ্গলে লুকিয়ে থাকা বিপ্লবীদের জন্যে এই আনদ্রেস পরিবার খুবই সহায়তা করেছিলো !

কিন্তু চে গুয়েভারা সেই বেবুন পরিবারদের এই সহায়তাকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে, বিপ্লবীদের সহায়তা করার পেছনে বেবুন পরিবারের উদ্দেশ্য ছিল যে, যদি এরা কখনো ক্ষমতায় যায় তাহলে তারা নির্বিঘ্নে চোরাই কাঠের ব্যবসা করতে পারবে এবং এই জঙ্গলে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে ! এই উদ্দেশ্যেই তারা বিপ্লবীদের সহায়তা করেছিলো মাত্র ! তারা কেউই বিপ্লবের আদর্শে উজ্জীবিত হয়ে পাশে ছিল না !

চে বলেছেন, 'বিপ্লব হতে হবে আদর্শকে সামনে রেখে, আদর্শ থেকে পিছপা হওয়া মানে বিপ্লবকে সংকুচিত করা, কেননা বিপ্লব পরবর্তী সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটা কেবল বিপ্লবের আদর্শধারীরাই সমুন্নত রাখতে পারে, নইলে সেই বিপ্লব হাতছাড়া হতে বাধ্য'

'বিপ্লবীদের চিন্তাধারা কিংবা তৎপরবর্তীকালের রাষ্ট্রগঠন' নিয়ে পড়াশোনা করতে গেলে তো সবার আগে রাউল কাস্ত্রো, চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রো, হুয়ান আইমেইদা, রামিরো ভালদেস এদের নামগুলাই তো আগে চলে আসে, অথচ ওই বিপ্লব হয়েছিলো ১৯৫৬ সালে ! আপনি যদি ২০২৪ সালে বাংলাদেশে যে ছাত্রজনতার অভ্যুথান বা বিপ্লব হয়েছিলো(?) সেখানে তাকান, তাহলে দেখবেন সেখানে আদর্শবাদ জিনিসটার ঘাটতি ছিল প্রবল ! স্বৈরাচার কেনো হটাতে চাই সেটা বিপ্লবের একটা প্রশ্ন মাত্র কিন্তু যে আদর্শের পরিবর্তন চেয়ে বিপ্লবকে এগিয়ে নিতে চাই সেইখানে এই বিপ্লব নড়বড়ে জায়গায় দাঁড়িয়ে ! বিপ্লবের উদ্দেশ্য নড়বড়ে বলেই ফারুকীরা উপদেষ্টা হয়, ফেইল করা শিক্ষার্থীরা নিজেদের পাশ করানোর জন্যে সচিবালয় ঘেরাও করে, আবার তারা সফলও হয়, বুয়ারা রাস্তা অবরোধ করে যাতে তাদের বুয়া বলে না ডাকা হয়, অটোচালকেরা রাস্তা বন্ধ করে রাখে ঘন্টার পর ঘন্টা, শিক্ষার্থী বলে পরিচয় দেওয়া শিক্ষার্থীরা ট্রেনে ঢিল ছোড়ে, ঢাকা কলেজ বনাম সিটি কলেজের মধ্যে কারা বড় সেটার আধিপত্য প্রমানের জন্যে সাইন্সল্যাবকে মৃত্যুকূপ বানায়, অথচ শিক্ষা নিজেই তাদেরকে শিক্ষার্থী পরিচয় দিতে লজ্জাবোধ করে.... ! এর সবই হয় কারন এই বিপ্লবের পেছনের আদর্শ ভঙ্গুর, ঝুরঝুরে একই সাথে উদ্দেশ্যহীন !

নিজেদের বিপ্লবী বলে আমাদের যে বিপ্লবীরা(স্বঘোষিত) সরকার পতনের ডাক দিয়েছিলো, যারা আসলে উরুতিয়ার মতোই আর সাধারন সুশীলেরাও কোনো আদর্শে উজ্জীবিত হয়ে সেই বিপ্লবে সমর্থন দেয় নি বরং তারা প্রত্যেকেই ছিল আনদ্রেসের মতো সুযোগসন্ধানী ! বিপ্লবের কিছু অন্যায় সুফল নিজেদের অধিকারে নেওয়ার আশায় আমাদের কিছু সুশীল সেই ২৪ বিপ্লবকে সমর্থন যুগিয়েছিলো মাত্র ! তাদের এখন ফসল ঘরে তোলার সময় ! ফসলের বাম্পার ফলনও হয়েছে !

চারিদিকে ধানের বাম্পার ফলন, সেই ফলন মাপার জন্যে প্রস্তুত দাঁড়িপাল্লা, ফসল মাপতে গিয়ে যদি গরম লাগে তার জন্যে হাতপাখাও প্রস্তুত ব্যাকাপ হিসাবে, বিপ্লবী ঝড়ে নৌকাটাও ডুবু ডুবু !
সবই আছে, নেই শুধু বিপ্লবীদের আইডিওলজি, বিপ্লবের উদ্দেশ্য !

চে গুয়েভারা বলেছেন, এই আদর্শহীন বিপ্লব ব্যর্থ হতে বাধ্য !
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×