somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুরন্ত পথিক

২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন এক রাত ১২:০০টা। সারা দেশ অন্ধকারে ডুবে আছে।

বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। ঠিক এমনি সময় তাদের সাথে দেখা হয়ে গেল; চিরকালের সেই পথিকরা…।

দীর্ঘ পথপরিক্রমায় এতটাই ক্লান্ত যে সামান্য পরশ বুলিয়ে দেবার শক্তিটুকুও আর অবশিষ্ট নেই.. । অথচ শুরুতে কত বিপুল শক্তি আর তথ্য নিয়ে যাত্রা শুরু করেছিল সুকান্তের ‘রানার’ এর মতো। এখন সে বিপুল শক্তি না থাকলেও আজও ঠিক তথ্য বিলিয়ে যাচ্ছে। আর ক্লান্তি?
ক্লান্ত হবেই বা না কেন? জন্ম থেকে সেই যে চলা শুরু করেছে, থামার কোন উপায় নেই। আমার কাছে এই যে ৮৬০ বছরের দীর্ঘ পথ পাড়ি দিযে আসল, তাও থামার সময় কই?? মৃত্যুহীন এ জীবনে ছুটে চলাই তার একমাত্র অবলম্বন…

যেখান থেকে সে আসছে, তাকে এক বিকট জ্বলন্ত অগ্নিকুণ্ড বললেও কম বলা হবে!! আমাদের এই প্রখর, প্রদীপ্ত সূর্যের চেয়ে মাত্র (?) ৭৯ গুণ বড়, বিরাট এ দৈত্যের পেটে অবিরাম চলছে নিত্যনতুন মৌল গঠনের কাজ, যার ফলে এর বাইরের পৃষ্ঠেই বিরাজ করে ১২১০০ কেলভিন তাপমাত্রা। স্বভাবতই সূর্যের চেয়ে ১২০০০০ গুন বেশি উজ্জল এ দৈত্য প্রতি সেকেন্ডে সূর্যের চেয়ে ১২০০০০ গুন বেশি শক্তি ছড়িয়ে দেয় আলোকরূপে; যারই অংশবিশেষের সাথে চলছে আমার এই খোশালাপ…

সবচেয়ে মজার কথা যা কিছু তথ্য সে দিল, সবই আসলে ৮৬০ বছর আগের কাহিনী। ওখানকার বর্তমানকে জানতে হলে অপেক্ষা করতে হবে আরও ৮৬০ বছর। মানে হলো সেই দৈত্য যদি আজ ধ্বংসও হয়ে যায়, সেটিও জানতেও পারব ৮৬০ বছর পর, ততদিন ধ্বংসপ্রাপ্ত সেই তারা আমাদের চোখের সামনে ঠিকই বিরাজ করতে থাকবে মূর্তিমান অবাস্তব হয়ে!!!!

(** আলোচ্য তারাটি আকাশের ৭ম উজ্জল তারা রিগেল(rigel), সুপরিচিত কালপুরুষ (orion) মণ্ডলে পৃথিবী থেকে ৮৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত।)
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৫ রাত ১:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×