somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মশুদ্ধরি কতপিয় পদ্ধতি

১১ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক) আত্মশুদ্ধির প্রাথমিক প্রস্তুতি হইল “তওবা” করা। সাধারণ ভাবে তওবা বলিতে মানুষ বুঝিয়া থাকে যে, শুধু মুখে “আস্তাগ ফিরুল্লাহ” পাঠ করা। না তওবা অর্থ নিজের কৃত সকল অপরাধের কথা মনে মনে স্মরণ করিয়া অনুশোচনা করা এবং অনুতপ্ত হইয়া বিনীত ভাবে ভারাক্রান্ত হৃদয়ে অশ্রুসিক্ত নয়নে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা, যাহাতে আল্লাহ সমস্ত জীবনের পাপরাশি ক্ষমা করিয়া দেন। যেই সমস্ত পাপ জ্ঞানে ও অজ্ঞানে সংঘটিত হইয়াছে, সেইগুলির জন্য প্রতিজ্ঞা বদ্ধ হওয়া, যেন সেই জাতীয় পাপ জীবনে আর সংঘটিত না হয়, অর্থাৎ অপরাধকে অপরাধ জানিয়া তওবা করিলে গাফুরুল রাহীম আল্লাহ অবশ্যই ক্ষমা করিয়া থাকেন।
তাই ইমাম গাজ্জালী (রহঃ) বলেন- আফসোস, অনুতাপ ও অনুশোচনার নামই ‘তওবা’। তবে স্মরণ রাখিবেন- যদি মৃত্যু যন্ত্রণা আরম্ভ হইবার পর তওবা করে, তাহা হইলে তাহার গুনাহ ক্ষমা হইবে না।

খ) আত্মশুদ্ধির জন্য দ্বিতীয় পদক্ষেপ ‘ধৈর্য্য’ ধারণ করা। ধৈর্য বা সবর এর অর্থ বাধা দেওয়া। আর ইসলামী পরিভাষায় সবর বলা হয়, নিজে নিজেকে নাজায়েয খেয়াল খুশি হইতে দূরে রাখা। তাই আল্লাহ পাক যেই সকল কাজ করিতে নির্দেশ দিয়াছেন, সেইগুলি যথাযথ ভাবে আদায় করিবে এবং যেই সকল বিষয় নিষেধ করিয়াছেন, সেইগুলি হইতে বিরত থাকিবে। দুনিয়ার জীবনে শরীয়াতের নির্দেশাবলী যেমনঃ- নামায, রোযা, যাকাত প্রদান ও হজ্জ করা ইত্যাদি। আর নিষিদ্ধ বিষয়াদি, যেমনঃ- চুরি, ডাকাতি, মদ্যপান ইত্যাদি।

আর আল্লাহ পাক মানুষের মধ্যে ভাল ও মন্দ উভয় এর উপাদান রাখিয়াছেন। কুরআনে সূরা আস্ শামসে বলা হইয়াছে “অর্থাৎ আল্লাহ পাক মানুষের অন্তরকে গোনাহ এবং তাকওয়া উভয় সম্পর্কে অবহিত করিয়াছেন।’’ (আয়াত-৮)
মানুষের ভাল জিনিসের প্রতি উৎসাহিত করিতে এবং খারাপ কাজ হইতে বিরত রাখিতে একটি শক্তি আছে তাহার বিবেক। পক্ষান্তরে আর একটি শক্তি আছে যাহা মানুষকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে। এই দুই ধরনের শক্তির প্রতিযোগিতার মধ্যেই মানুষের জন্য পরীক্ষা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রত্যেক মু’মিন মুসলমানের জন্য আবশ্যক হইল, পাপের চাহিদার উপর পূণ্যের আগ্রহকে প্রাধান্য দিয়া বিজয়ী হওয়া।
অতএব, তাহারা যেন কখনও আত্ম শুদ্ধির ব্যাপারে গাফেল হইয়া না যান।

গ) আত্মশুদ্ধির তৃতীয় পদ্ধতি হইল- দুশমনের মাধ্যমে নিজের ত্রুটি সংশোধন করা। তাই কবি বলিয়াছেন, “দোষ যদি চাহ জানিবার, অরাতির কাছে সন্ধান কর হে তার; পরে না দোষ তোমার বন্ধুর নয়নে।” সমাজে শত্রু পক্ষ আপনার দোষ খোঁজ করিতে গিয়া যেই সকল দোষের কথা বলে, সেইগুলি আপনি খুবই মনোযোগ দিয়া শুনুন। অতঃপর যাচাই করুন, নিজের অবস্থা সম্পর্কে চিন্তা করিবেন যে, শত্রু পক্ষের কোন কোন কথা সত্য এবং তাহাদের বলা কোন কোন ত্রুটি আপনার মধ্যে আছে? যেইগুলি বিদ্যমান পাইবেন, সেইগুলি দূর করিবার চিন্তা ও চেষ্টা করিবেন।

ঘ) আত্মার ত্রুটি সর্ম্পকে অবগত হইয়া তাহা সংশোধন করিবার শেষ পদ্ধতি হইতেছে, আপনার দৃষ্টিতে অন্য লোকের যে বিষয় সমূহ আপত্তিকর ও দৃষ্টিকটু এবং শরীয়তের পরিপন্থী বলিয়া মনে হয়, সেইগুলি নিজের মধ্যে বিদ্যমান আছে কিনা খুঁজিয়া দেখুন। যদি কোন দোষ-ত্রুটি পাওয়া যায়, সাথে সাথে তাহা সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা। এইভাবেও মানুষ নিজের দোষ-ত্রুটি সম্পর্কে অবগত হইয়া তাহা সংশোধন করিতে পারেন। কিন্তু আপত্তিকর বিষয় সমূহ কুরআন ও হাদীসের আলোকে যাচাই করিয়া দেখিবেন।

অতএব, উক্ত (শর্ত সমেত) গুণাবলি যে সকল মুসলমানগণের মধ্যে পাওয়া যাইবে, তাহারাই আত্ম সংশোধনকারী ও পথ প্রদর্শনকারী হিসাবে যথেষ্ট হইবে। আল্লাহ তাহাদের মঙ্গল করুন।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

কি মানুষ বানাইলা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৯


কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায়... ...বাকিটুকু পড়ুন

×