চলে গেল ২রা জানুয়ারি, ২০১৩......১৯৭৫ সালের ২রা জানুয়ারিতে স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে প্রথম ক্রসফায়ারে প্রাণ বিসর্জন দেন বিপ্লবি সিরাজ সিকদার। সিরাজ শিকদার বাংলাদেশের রাজনীতিতে এক বিতর্কিত নাম, বুর্জোয়া রাষ্ট্রের শাসকগোষ্ঠীর কাছে তিনি সন্ত্রাসী, তাই তাঁকে ক্রসফায়ারে হত্যা করে উল্লাস বোধ করেন তাঁরা। আবার কারো কাছে তিনি দেশপ্রেমিক বিপ্লবী মহাপুরুষ, কেউ কেউ তাঁকে বাংলার চে বলেও শ্রদ্ধা করতে চান। “বাংলাদেশ স্বাধীন করেছি পিণ্ডি ছেড়ে দিল্লির কোলে আশ্রয় নেয়ার জন্য নয়”- এই বিপ্লবী শ্লোগানকে ধারণ করে পাকিস্তানী শোষণ কাঠামো থেকে মুক্ত বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য যারা শাসকগোষ্ঠীর ভারত তোষণ নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন সিরাজ ছিলেন তাদের পথিকৃৎ। বুর্জোয়া রাজনীতির বলয়ের বাইরে গিয়ে এই স্বাধীনচেতা বিপ্লবী মনোভাব ধারণ করেছিলেন বলেই তাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হতে হয়েছিল।প্রয়াত বুদ্ধিজীবী ড. আহমদ শরীফ ‘বিপ্লবী বীর সিরাজ সিকদার প্রসঙ্গে’ শিরোনামে এক লেখায় বলেন, ‘সিরাজ সিকদার আজ আর কোনো ব্যক্তির নাম নয়। সিরাজ সিকদার একটি সংকল্পের, একটি সংগ্রামের, একটি আদর্শের, একটি লক্ষ্যের ও একটি ইতিহাসের অধ্যায়ের নাম। এ মানবতাবাদী সাম্যবাদী নেতাকে হাতে পেয়ে যেদিন প্রচণ্ড প্রতাপ শঙ্কিত সরকার বিনা বিচারে খুন করল, সেদিন ভীতসন্ত্রস্ত আমরা তার জন্য প্রকাশ্যে আহা শব্দটি উচ্চারণ করতেও সাহস পাইনি। সেই গ্লানিবোধ এখনও কাঁটার মতো বুকে বিঁধে।’ সিরাজের বিপ্লবি রাজনীতির ধরণ কারো পছন্দ না হতে পারে, কিন্তু তাকে ক্রসফায়ারে বিনা বিচারে অন্যায়ভাবে হত্যা করে যে আদি পাপ (ক্রসফায়ার) বাংলাদেশ রাষ্ট্র করেছিল, তা এই ২০১৩ তে এসে মহাপাপে পরিণত হয়েছে, ক্রসফায়ার –গুম-হত্যা এখন এদেশে মামুলী ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে যেভাবে কিছু দিন পরপর স্বাধীন (?) বাংলাদেশের নিরস্ত্র নিরীহ মানুষকে পাখির মত গুলি করে মারে ভারতীয় হানাদার বিএসএফ, যেভাবে আমাদের অভিন্ন ৫৪ টি নদীর পানি লুট করে নিয়ে যায় আঞ্চলিক আধিপত্যবাদী ভারত, যেভাবে ফারাক্কার পর টিপাইমুখ বাঁধের মাধ্যমে বাংলাদেশের এক বিশাল অংশকে মরুভূমিতে পরিণত করার চক্রান্তে লিপ্ত ভারত.........তাতে আমার কেবলি সিরাজ সিকদারের বিপ্লবি রাজনীতির কথা মনে পড়ে যায়, আজ ভারতের এই আধিপত্যবাদী আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষার জন্য সিরাজ শিকাদারের মতই আমাদের আবার চিৎকার করে বলতেই হবে, " পিণ্ডি ছেড়ে দিল্লির কোলে আশ্রয় নেয়ার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি!!"
বিপ্লবী সিরাজের প্রতি লাল সালাম!
সিরাজ হত্যার বিচার চাই!
ক্রসফায়ার নিপাত যাক!
ভারতীয় আগ্রাসন নিন্দাবাদ!
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




