somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারকে মোজেনার কথায় মজে গিয়ে আত্মঘাতী টিকফা চুক্তি স্বাক্ষর না করার দাবি জানাচ্ছি!

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৩ জানুয়ারি, ২০১২ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মোজেনার দেড় ঘণ্টার আলাপচারিতায় বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী বেশ মজেছেন বলে খবরে প্রকাশ! মোজেনা আবারো বলেছেন, খুব শীঘ্রই ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) চুক্তি স্বাক্ষর করা হবে। ২০০৪ থেকেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতগণ বাংলাদেশের স্বার্থপরিপন্থী সাম্রাজ্যবাদী এই চুক্তি স্বাক্ষরের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর চুক্তির ফলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে লাভবান হবে বলে হেজিমনিক অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। চুক্তির বিভিন্ন প্রস্তাবনায় এবং অনুচ্ছেদে বাজার উন্মুক্তকরণ এবং সেবা খাতের ঢালাও বেসরকারিকরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক খাতসমূহে বিশেষ করে সেবা খাতগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। ফলে চুক্তিটি স্বাক্ষরিত হলে দেশের সেবাখাতসমূহ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে মার্কিন বহুজাতিক কোম্পানির দখলে চলে যাবে। এতে করে দেশীয় কোম্পানিগুলোর স্বার্থও বিঘ্নিত হবে। অবাধ মুনাফা অর্জনের জন্য বিদেশি কোম্পানিগুলো সেবা ও পণ্যের দাম অত্যধিক বৃদ্ধি করবে। টেলিযোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা, শিক্ষা, বন্দর প্রভৃতির ব্যবহার মূল্য বহুগুণ বেড়ে যাবে। ফলে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর বিবিধ নাগরিক সুবিধা পাওয়ার অধিকার ভূলুণ্ঠিত হবে। চুক্তির ১৮ নং প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশকে দোহা ডেভেলপমেন্ট এজেন্ডা অনুসারে কৃষিতে ভর্তুকি হ্রাসকরণ এবং মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করতে হবে। টিকফা চুক্তির ফলে বাংলাদেশকে ২০১৬ সালের আগেই মেধাস্বত্ব আইন মেনে চলতে হবে কেননা চুক্তির ১৫ নং প্রস্তাবনায় বলা হয়েছে বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্ব অধিকার (TRIPS) এবং অন্যান্য প্রচলিত মেধাস্বত্ব আইনের যথাযথ এবং কার্যকরী রক্ষণাবেক্ষণ ও বাস্তবায়ন করতে হবে ।এর ফলে বাংলাদেশের ওষুধ শিল্প, কম্পিউটার সফটওয়্যার সহ গোটা তথ্যপ্রযুক্তি খাত আমেরিকার কোম্পানিগুলোর পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদির লাইসেন্স খরচ বহন করতে গিয়ে অভূতপূর্ব লোকসানের কবলে পড়বে। ফলে বিভিন্ন পণ্য এবং প্রযুক্তির দাম অভাবনীয়ভাবে বেড়ে যাবে। অর্থাৎ টিকফা চুক্তি স্বাক্ষরে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ এবং নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে বিনিময়ে লাভের পরিমাণ হবে সামান্যই।

বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সরকারকে মোজেনার কথায় মজে গিয়ে আত্মঘাতী টিকফা চুক্তি স্বাক্ষর না করার দাবি জানাচ্ছি!
অনেক আগেই ব্লগে এই বিষয়ে লিখেছি। এই লিংকে পাবেন লেখাটা Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×