চুপ!একদম চুপ!!কেউ যেন না জানে!!!
মা!কাউকে কিস্যু বলার দরকার নেই।
মুখবুজে সহ্য করে ফেল্,ভুলে যা,
জানাজানি হয়ে গেলে লজ্জা,মুখ দেখাবার জো থাকবেনা সমাজে।
তুই'ও তো জানিস মা,
সমাজটা পুরুষতান্ত্রিক,এখানে সব কিছুই পুরুষদের নিয়ন্ত্রণে,
পুরুষরা'ই এখানে ধর্ষক,আবার পুরুষরা'ই ঈশ্বর!
ধর্ষিতারা কেবলই নারী,
এখানে ধর্ষিত হউয়া মানে গন্দম খাওয়ার অপরাধ,
জানাজানি হয়ে গেলেই পৃথিবী থেকে বহিষ্কার,
আত্মহত্যা অথবা দোররার বিচার।
তারচেয়ে ভাল,ভূলে যা
চপিচুপি আর একাএকা অন্ধকারে মিশে যা।
ধর্ষিতা নিশ্চুপ,নরম গালের উপর নোনা জলের উষ্ণতা।
মস্তিষ্ক সাক্ষ্য দেয়,দেবরাজ জিউস'ও ধর্ষক,
পূঁজা দেয় তাকে,তাবৎ গ্রীক সভ্যতা।
দুই লাখ ধর্ষন করেও সংসদে যায় পশু,
কাক কোকিলের পুচ্ছ লাগায়,
যোডাস্ক সাজে যীশু।
ধর্ষিতার কাতর চিৎকার শুনো,
ভয়ে কুঁকড়ে যাও অনাগত সব শুক্রানো!
চোয়ালবদ্ধ শপথ কর,আর ছোবেনা ডিম্বানো।
ধর্ষিতার কাতর চিৎকার শুনো কবি,
এই পৃথিবীটা ধর্ষকদের,ধর্ষকরা'ই এখানে প্রভূ,
সাক্ষ্য দাও,তুমি'তো জান সবি,
প্রভুরা কি আমাদের মঙ্গল চেয়েছেন কভূ?
আমি বলি,
আমি আজ এই কৃষ্ণপক্ষের চাদকে সাক্ষী রেখে বলি,
এলোমেলো বাতাস,
আলো ছায়া জলের ভালবাসাকে সাক্ষ্য রেখে বলি,
"গোটা পৃথিবীটা'ই আসলে,
আগুন্তুক এক ধর্ষকের উত্থিত পুরুষাঙ্গের শিশ্ন।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




