somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

র‍্যাগিং মিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাতামাতি ! অতঃপর ?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতঃপর আমার পুরস্কার টি আমি পেতে যাচ্ছি। মানুষের উপকার করতে গিয়ে বারবার বিপদে পড়েও আমার চোখ খোলে না, তবে এবার জাবি কর্তৃপক্ষ আমার চোখ খোলার ব্যবস্থা করতে যাচ্ছেন। জাবি থেকে একটু আগে একজন ফোন করে জানালেন-
জাবি কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার প্রস্তুতি নিচ্ছেন।

একজন দ্বায়িত্বশীল মানুষ হিসাবে আরেকজন মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়েছিলাম। আমি হিরো হতে চাইনি কিংবা জাবি'র ভাবমূর্তিকে নষ্ট করতে চাইনি কারন এতে আমার কোন ব্যক্তিস্বার্থ বা অন্য কোন স্বার্থ জড়িত ছিলনা, এখনো নেই।
আমার অবস্থানে আপনি থাকলে হয়ত মাথা ঠান্ডা রাখতে পারতেন কিন্তু একটা মানুষ আমার কাছে সহযোগীতার জন্য অসহায়ভাবে কাঁদছে এটা দেখার পরে আমি আর অপেক্ষা করতে পারিনি,
কারন ছেলেটার ভাষ্য অনুযায়ী খোজ নেবার সময় ও ছিলনা।
তাই যতদ্রুত সম্ভব আমি কিছু একটা করতে চেয়েছিলাম ফ্রেন্ডলিস্টের বন্ধুদের মাধ্যমে, কিন্তু পরে ঘটনা সম্পুর্ন অন্যদিকে মোড় নিল।
এখন আপনারা যদি মনে করেন একজন মানুষের মানবিক আবেদনে সাড়া দিয়ে আমি শাস্তিযোগ্য অন্যায় করেছি, তবে আমাকে শাস্তিই দিন।
বাংলা মুভির মতই ঘটনার মোড় এখন পুরোপুরি উল্টোদিকে।
মেয়েটার ভাইয়ের সাথে কথা হয়েছে। যেই মেয়ে গতকাল রাতেও ফোন করে কান্নাকাটি করেছে, আজ সেই মেয়েই কারো প্রশ্নের মুখোমুখি হলে সবকিছু অস্বীকার করবে বলে জানিয়েছে।
মেয়ের ফ্যামিলি এখন আর তাকে জাবি’তে পড়াতে চাইছেনা।
আমার কাছে কলরেকর্ডিং ও আছে কিন্তু ওটা নিয়ে আর মাথা ঘামাতে চাইনা, কাউকে শোনাতেও চাইনা। আমাকে বারবার কেঁদে-কেঁদে অনুরোধ করা হয়েছে ব্যাপার টি এখানেই শেষ করার জন্য...
হল প্রভোস্টের পক্ষ থেকে সব মেয়েকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু কোন মেয়েই স্বীকার করেনি এবং ঘটনার কোন সত্যতা নাকি পাওয়া যায়নি।
অবাক হইনি। সাইলেন্স কোড অব কন্ডাক্ট বলে কথা!

অনেকে মেসেজে অনেক কথা বলেছেন সেসব বলতে চাচ্ছিনা।
যেসব ভাই-বোনেরা জাবি’তে আছেন তাদের উদ্দেশ্যে বলছিঃ

"প্রথমে র‍্যাগিং দিয়ে শুরু হলেও পরে ভার্সিটির বড় ভাই/নেতাদের মনোরঞ্জনে শরীরটাও বিকিয়ে দিতে হয় টিকে থাকতে হলে।"

এই লাইন টি আমি জাবি কে উদ্দেশ্য করে লিখিনি, ইডেন পড়ুয়া এক আপুর কাছ থেকে শুনেছি। উক্ত লাইন টির মাধ্যমে আমি সার্বিক বিষয়ে একটা উপসংহার টানতে চেয়েছি মাত্র।

একজনকে আঘাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিলনা। তারপর ও যদি কেউ পার্সোনালি নিয়ে থাকেন বা মনে কষ্ট পেয়ে থাকেন-আমি ক্ষমাপ্রার্থী।
পরিশেষে যারা ফোন/মেসেজ দিয়ে বারবার খোজ করেছেন আপডেটের জন্য, যারা এদিক-ওদিক ছুটেছেন-তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
বিস্তারিত
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

×