somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাউন্ডুলে মাইনুল
আমি খুবই সাধারণ একজন। nতবে মাঝে মাঝেই ইচ্ছে হয়, অসাধারণ কিছু করার।

একুশে ফেব্রুয়ারী কি শুধুই একটি উৎসব মাত্র??

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

""""""""""""""""""""""""""""""""""""""""""
আজকাল বাংলাভাষাকে
বিকৃত করে কড়কড় করাটা
একটা ফ্যাশনে পরিনত হয়েছে।
আর এর প্রতিযোগিতা দেখা যায়
এফ.রেডিও ষ্টেশনের রেডিও জকি থেকে
শুরু করে বিভিন্ন টিভি উপস্থাপকসহ:
তরুন প্রজন্মের গলায় গলায়।
.
একসময় সংস্কৃত ভাষার প্রচলন ছিল।
তারপর ভাষার সাধুরুপ,তারপর চলিত
আর এখন বাস করছি সংকর ভাষারুপে।
যাতে অজস্র বিকৃত বাংলা উচ্চারণ
এবং ইংরেজি, হিন্দী সহ বিভিন্ন
ভাষার
অস্বস্তিকর মিশ্রন লক্ষ্য করা যায়।
যা ভাষার অস্তিত্বকে আঘাত করছে।
.
বিশেষ করে এফ. এম. চ্যানেলের
মহিলা আর.জে. গুলো যে ধরনের
ভাষা ব্যাবহার করে,
রফিক, সালাম, জাব্বার, বরকত
সহ অন্যান্য ভাষা শহীদরা
না মরে যদি বেঁচে থাকতেন,
ওদের এহেন কুৎসিত বাংলাভাষা শুনে
নির্ঘাত আত্মহত্যা করতেন।
ওপারে বসেও নিশ্চয়ই
হাততালি দিচ্ছেন না।
অভিশাপ আর ঘৃনা ছুড়ছেন।
রক্ত ঝরছে তাদের ক্ষতস্হান থেকে।
বিশ্বাস হচ্ছেনা??
চোখ বন্ধ করুন,
আপনিও দেখতে পাবেন।
.
এমন বিশ্রী ভাষা জন্ম দেয়ার জন্য
নিশ্চয়ই তাঁরা রক্তবীর্য্য বিসর্জন
দেননি।
.
আমার কৌতুহলী মনে প্রশ্ন জাগে
এসব ভাষা কোথায় শিক্ষা দেয়া হয়?
আর.জে. কোর্স, উপস্থাপক কোর্স
ওগুলো থেকেই এমন ভাষা
শিক্ষা দেয়া হচ্ছ না তো??
যদি তা ই হয়,
তাহলে সরকার, প্রশাসন
কিংবা বাংলা একাডেমী থেকে
কেন কোন প্রতিরোধমুলক
ব্যাবস্থা নেয়া হচ্ছে না?
.
বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে,
ধর্মকে বিকৃত করলে আইন আছে,
ভাষার উপর নির্যাতন এবং
ভাষার বিকৃতি রোধে আইন নেই কেন?
.
দুঃসংবাদ হলো এই যে,
ভাষাকে বিকৃত করার এই ব্যাধি
বর্তমানে মহামারীর আকার ধারন
করেছে।
শহর, মফস্বল ছড়িয়ে গ্রামের
স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ছে
দ্রুত।
.
ভাষার ভিতর যদি এখন
এসব সংকর না ঢুকিয়ে
"আমাড়, তোমাড়, কাড়া,
মম, ড্যাড, ব্রো, সিস,
ইয়ার, ডুড, ফ্র্যান্স"
এসব ব্যাবহার না করে কথা বললে
তরুনরা নিজেকে এখন
আধুনিক ভাবতে পারেন।
স্বভাবিক ভাষা তাদের কাছে
লজ্জাজনক
একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
.
শংকার বিষয় হচ্ছে
এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে
এখনই যদি আমরা সচেতন না হই,
অদুর ভবিষ্যতে বাংলাভাষা হবে
বর্তমান সাধু ভাষার মত
হাস্যকর একটি ভাষা।
হঠাৎ করেই কারও মুখে কেউ
এই ভাষা শুনে মজা পাবে,বিনোদন
পাবে,
যেমনটি আমরা এখন কারও মুখে
সাধুভাষা শুনলে পাই।
.
আর একুশে ফেব্রুয়ারী হবে
শুধুই ফুল আর ডালা কেনার উৎসব,
শুধুই ফটোসেশন, সেলফি, গ্রপফি,
লোক দেখানো ছলনাপুর্ন ভালবাসা,
সাজগোজ করে ঘুরে বেড়ানো আর
কপোত কপোতীদের মিলিত হওয়ার
আরও একটি উৎসবমুখর দিন।।
.
অথচ তারা কোনদিন
বুঝতে ও পারবেনা....
"মোদের গরব মোদের আশা,
আ মরি বাংলা ভাষা।
কি মর্ম লুকিয়ে ছিল
এই স্তবক দুটিতে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×