""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
বর্তমানে ক্রিকেট বাংলাদেশের
সবচেয়ে জনপ্রিয় একটি খেলা।
গ্রাম থেকে শুরু করে,
মফস্বল পেরিয়ে ব্যাস্ত শহরের
অলিতে গলিতে পর্যন্ত
ক্রিকেট ঘিরে উত্তেজনা।
টানটান উত্তেজনা।
.
আবাল,বৃদ্ধ ,বনিতা
সবার মাঝেই ক্রিকেট ঘিরে
আলোচনা সমালোচনা।
চায়ের দোকান থেকে শুরু করে
ফাইভ স্টার হোটেলের
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ পর্যন্ত
এর ব্যাপ্তি।
.
আজ থেকে বছর পাঁচেক আগেও
এতোটা ছিল না।
ক্রিকেটে বাংলার দামাল ছেলেদের
আকাশচুম্বী সফলতাই হয়তো
এর মুল কারন।
.
বাঙ্গালী বীরের জাতি,
এরা সংখ্যায় কম বা
আয়তনে স্বল্প পরিসরে হলেও
ইতিহাস আর ঐতিহ্যে
কারও চেয়ে কম নয়।
.
কিন্তু ইদানিং খেলা নিয়ে
আলোচনা সমালোচনার
এমন সীমায় আমরা
মাঝেমাঝে পৌছে যাই,
যা আমাদের হীনমন্যতা আর
নিচু মন মানসিকতা প্রকাশ করে।
.
আমরা নিজেদের আনন্দ
উদযাপন করতে গিয়ে
অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য
এমনকি গালিগালাজ ও করছি।
যেটা মোটেই উচিত নয়।
নিজেদের অতীত ভুলে যাবেন না।
ভবিষ্যৎ ও না।
ক্ষমতার পালাবদল স্বাভাবিক
এবং প্রাকৃতিক একটি ব্যাপার।
.
আর কোন একটি দেশ বা রাষ্ট্রের সাথে
আমাদের ইতিহাসগত কোন দ্বন্দ্ব
বা শত্রুতা থাকতেই পারে।
সেট ভুলে যেতে পারলে ভাল,
ভুলতে না পারলেও ক্ষতি নেই।
.
তবে এ নিয়ে কাদা মাখামাখি করে
নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দিবেন না।
.
খেলোয়াড়রা যোদ্ধা নয়,
আর খেলা কোন যুদ্ধ নয়।
ওরা জনগণের চেয়েও সাধারন।
তাই আসুন খেলার সাথে
রাষ্টীয় শত্রুতা জুড়ে না দিয়ে
খেলাকে স্রেফ বিনোদন হিসেবেই
গ্রহণ করতে শিখি।
.
বেশ বেশ বেশ
সাবাস বাংলাদেশ,
যাও এগিয়ে আমার বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


