"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
তোমাকে নিয়ে লেখা সেই কবিতাটি
আজও শেষ করতে পারিনি।
.
মনে পড়ে তোমার?
ঐ যে....
ফাগুনী পুর্নিমা রাত ছিল সেদিন,
বকুলতলা পেরিয়ে,
ঈষৎ ভেজা দুর্বাঘাসের
চাদরে জড়ানো মাঠে,
খোলা আকাশের নিচে মুখোমুখি,
তুমি আর আমি।।
.
হ্যাঁ হ্যাঁ সে রাতের কথাই বলছি
চারপাশের ব্যাস্ত রাস্তাগুলো
দিনের কোলাহল শেষে
যখন জনশূন্য প্রায়,
নিস্তব্ধ চারদিক
নৈসর্গিক নিরবতায়।
.
দুুরে কোথাও সাথীহারা কোকিলের
করুণ কিংবা মধুর
কুহু কুহু ডাক,
আর আমার শুন্য দু হাতে
তোমার কোমল হাত।
.
জোৎস্নার আলোকে
আরও স্বর্গীয় করে তুলেছিল
তোমার অকৃত্রিম মায়াবী রুপ।
বাতাসকে মাতাল করে তুলেছিল
তোমার দীঘল কালো খোলা চুল।
বাতাসে ভেসে আসা ফুলের গন্ধকে ও
ম্লান করে দিয়েছিল
কালো কেশের সে মোহনীয় সৌরভ।
.
আমি ভীষন ভয় পাচ্ছিলাম
চাঁদের দিকে তাকাতে,
পাছে না তোমার চাঁদমুখের
অমর্যাদা হয়ে যায়।
.
এবার মনে পড়ছে??
স্বপ্নীল সে আলো আঁধারিতে
তোমার চোখে চোখ রেখে
অসম্ভব কিছু স্বপ্ন দিয়ে
জাল বুনতে চেয়েছিলাম।
.
অবশ্য দুজনেই জানতাম
হয়ত এটাই হবে
একসাথে অতিবাহিত করা
মধুর শেষ কোন সময়।
.
কথা দিয়েছিলাম..
মধুর সেই রাতটিকে আমি
কাব্যমায়ায় কবিতা বানিয়ে রাখবো।
.
কিন্তু তোমাকে নিয়ে লেখা
সেই কবিতাটি আমি
আজও শেষ করতে পারিনি।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


