মানুষ সৃষ্টির সেরা জীব।
কোর্মা, পোলাও, মাছ, মাংস সহ
নানান ধরনের সুস্বাদু খাবার খায়।
রুচিসম্মত পোষাক পরিধান করে।
নানারকম সুগন্ধি ও ব্যাবহার করে।
.
গরু একটি চতুস্পদ জন্তু।
ঘাস, লতাপাতা, খৈল, ভূষি খায়।
ওদের পোষাক প্রয়োজন হয়না।
সুগন্ধি তো প্রশ্নই আসেনা।
.
মানুষ যাহা বর্জন করে,
তা বিশ্রী গন্ধযুক্ত।
.
অথচ গরুর বর্জ্য
ততটা দুর্গন্ধযুক্ত নয়।
.
গরুর গোবর মানুষ অনায়াসে
হাত দিয়েও স্পর্শ করে।
কিন্তু কোন সুস্থ মানুষের মধ্যে
মানুষের বর্জ্য স্পর্শ করা তো থাক,
গন্ধ সহ্য করার ক্ষমতা ও দেখা যায় না।
.
এর সারমর্ম কি দাঁড়ায় বলতে পারেন?
.
এর সারমর্ম হচ্ছে-
"একটা ভাল জিনিস
ততটাই খারাপ হয়,
সেটা ঠিক যতটা ভাল ছিল। "
.
.
কোন মানুষের সুন্দর বা
নমনীয় ব্যাবহারকে
কখনোই তার দুর্বলতা ভাববেন না।
.
মনে রাখবেন,
নমনীয় ব্যাবহারের এই লোকটাও
অনেক কঠোর হতে জানে।
তার কোমল ব্যাবহারের আড়ালে
অগ্নিমূর্তি হওয়ার মত
একটা ক্ষমতাও সে রাখে।
.
আর সেটা নির্ভর করে
আপনার ব্যাবহার বা আচরণের উপর।
আপনি যেমন দিবেন,
বিনিময়ে তেমনই পাবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




