somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

বাউন্ডুলে মাইনুল
আমি খুবই সাধারণ একজন। nতবে মাঝে মাঝেই ইচ্ছে হয়, অসাধারণ কিছু করার।

আসুন হরর ফিল্ম দেখি

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী সত্যিই এখনো
অনেক ব্যাকডেটেড।
বাংলা সিনেমা দেখার অভ্যাস
এখনো মনে হয় ছাড়তে পারেনি।
.
এজন্যই কেবল...
হত্যা, ধর্ষণ এসব মাথায় ঘুরে।
কোথায় কোন মেয়ে মরছে,
এসব নিয়া অযথাই চিল্লাচিল্লি করে।
অবশ্য দু চারদিন পর আবার
মনেও থাকে না।
.
এদের বেশি করে
হলিউডের মুভি,
বিশেষ করে হরর মুভি
অর্থাৎ ভুতের ছবি দেখা উচিত।
.
ওগুলো দেখলেই বুঝতে পারবে যে,
মানুষ কত বিচিত্রভাবে খুন হতে পারে।
ভুতেরা ঝোঁপের আড়ালে
ঘাপটি মেরে বসে থাকে,
যখনি শিকার পায়,
ঝাঁপিয়ে পড়ে তার উপর।
এক্ষেত্রে মেয়েদেরকেই ভুতেরা
বেশি পছন্দ করে।
.
আবার ভ্যাম্পায়ারের মুভিগুলোর কথাও
বলা যেতে পারে।
ভ্যাম্পায়ারদর ধারালো দাঁত
আর বড়বড় লম্বা লম্বা নখ থাকে।
ওরা মানুষের রক্ত খেতে
খুউব ভালবাসে।
আর নারী শরীর পেলেতো কথাই নেই।
চেটেপুটে রক্ত খাবে।
ওরা যেভাবে রক্ত খায়,
দেখলে আমারই মাঝে মাঝে
জিভে জল চলে আসে।
.
এতক্ষণে অনেকেরই
ভ্রু কুঁককে উঠতে শুরু করেছে।
বিরক্তিকর একটা ভাব
ফুটে উঠতে শুরু করেছে চেহারায়।
কি যা তা বলছে লোকটা।
.
কিছুদিন আগে একটা মেয়ে মারা গেলনা?
কি যেন নাম?? ওওহ তনু।
ভুলে যেতেই বসেছি।
এক টপিক কয়দিন
মাথায় রাখা যায়, হুমম?
বাঙ্গালী না আমরা?
বড্ড আবেগপ্রবণ।
আবেগ যতক্ষণ থাকে,
উথলে পড়ে চারদিক ভেসে যায়।
আবেগ শেষ, ভালবাসা নিরুদ্দেশ।
.
মেয়েটার পোস্ট মর্টেম
দুই দফায় করা হলো।
মৃত্যুর পরপরই একবার।
তের দিন পর কবর থেকে গলিত লাশ
দ্বিতীয় দফায় তুলে আরেকবার।
.
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী
মেয়েটিকে ধর্ষণের কোন
আলামত পাওয়া যায়নি বলে
জানানো হয়েছে।
মৃত্যুটাকে এড়ানোর কোন
পথ নেই বোধহয়?
তা না হলে ব্যাঙের শীতনিদ্রার মত
একে এক ধরনের নিদ্রা বলেও
চালিয়ে দেয়া যেত।
আর শরীরটা নষ্ট না হলে,
ড্রাগ এডিক্টেড বলে ও ধরা যেত।
কিন্তু আফসোস ... হচ্ছেনা তো সেরকম।
.
যাই হোক...
কথা হচ্ছে আমাদেরকে
বেশি বেশি করে ভুতের ছবি দেখতে হবে।
তাহলেই ব্যাপারটা খুব সহজেই
মেনে নিতে পারবো আমরা।
আর যত বেশি বেশি ওগুলো আমরা দেখবো,
ধর্ষণ ফর্ষন হলে ওগুলোতে ও
অতটা খারাপ ও তখন লাগবে না।
আর মার্ডার বা খুন যে
কোন অপরাধ ই না,
এই ব্যাপারটাও ভাবতে সহজ হবে।
.
আর মিডিয়া বা ফিল্ম ইন্ডাস্ট্রির
তেমন কাউকে তো আমি চিনি না।
কেউ যদি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে থাকেন
তবে তনুর ভৌতিক মৃত্যু
আর আলামতহীন অদৃশ্য ধর্ষণ নিয়ে
একখানা ফিলিম তৈরী করতে পারেন।
.
দরকার হলে...
আমি ছবির গল্প নির্মাণে
সর্বাত্মক সহযোগিতা করবো।
ছবির দুই একটা নাম ও
ঠিক করে রেখেছি আমি।
"Invisible Rappist"
"Horror in the cantonment " etc...
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

মরীচকাি ও নক্ষত্র

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৩ শে জুন, ২০২৬ রাত ৮:১০


মেয়েটি অত্যন্ত শান্ত ভঙ্গিতে টিস্যু পেপার দিয়ে ঠোঁটের কোণ মুছে নিল। তারপর সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে অবলীলায় বলল, "নীল, আমি প্রেগন্যান্ট!"
আমি তখন চায়ের কাপে সবেমাত্র একটা অসতর্ক চুমুক দিয়েছি।... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

নীল গ্রহের শেষ প্রেম // কেয়া এবং আমি।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:১৯



আমি ভেসে আছি মহাশূন্যে।
আমার শরীরে রূপালী স্পেসস্যুট।
চারপাশে অসীম অন্ধকার।
আর আমার সামনে দূরে জ্বলছে এক নীলাভ-সবুজ গ্রহ—
Earth-666।
এই গ্রহেই আমার জন্ম।
এই গ্রহেই আমি প্রথম প্রেমে পড়েছিলাম।
আর এই গ্রহই আমার কাছ থেকে সবকিছু... ...বাকিটুকু পড়ুন

×