somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন আমার বেড়েই ওঠেনি, বুড়ো হয়ে গেলাম আমি।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলাতেই আমি জন্ম নিয়া ফেলসি।
বড় হইতে দোষ ছিলো, ছোটোবেলা তাই শুভক্ষণ।
জন্মের পর পেটে ভাত হজম হতে না হতেই ভর্তি করায় দেয়া হলো স্কুলে। হা করে তাকায় ম্যাডামদের কথা শুনতাম, ভাল্লাগতো, কারণ নিজ মাতৃভাষা যে তখনও আমার মুখে ফোটে নাই।
কিভাবে যে শ'খানেক দিন গেলো, দেখতে দেখতেই PSC এলো। পুতুল খেলার বয়স তখনও যায়নি, ভাবতে হবে ইনকাম করার পথের কথা!!! আর রেজাল্টে ফার্ট ডিভিশন না পেলে তো গুরুজনেরা ধরেই নেবেন এই বাচ্চার ভবিষ্যৎ নাই। ক্লাস সিক্স-সেভেন তাইরে নাইরে করে পাড়।
এইটে আবার JSC নামক বেহুদা আতঙ্ক। A+ তো নির্ধারিত, তার সাথে গোল্ডেন হলো উপরিউক্ত আবদার। ফাইভ খানা না পেলে সাইন্স পাবা না সুতরাং যুদ্ধ করো।
এই যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ না হতেই SSC দামাম বাজে। গোল্ডেন না পেলে সমাজের কাছে গুলি খাও এবং মরে যাও। সাময়িক মরা কাটিয়ে উঠতে পারলে HSC তে নামো।
HSC তে গোল্ডেন না পেলে আবার গুলি খাও এবং মরে যাও। কিন্তু এবার গুলি দেহে নিয়েই আবার দাঁড়াতে হবে।
ভর্তি পরিক্ষা যে!!!
ডাক্তারিতে চান্স পেলে উহার ভবিষ্যৎ উপহার পরিবার কর্তৃক নির্ধারিত সুপাত্রের সাথে লগনের জোরপূর্বক প্রতিশ্রুতি। আর চান্স না হলে এবার মরতে হবে সমাজের অত্যাধুনিক মিসাইল দ্বারা। যেখানেই যাও মিসাইল ঠিক তোমার গায়ে এসেই ফাটবে।
কোনো রকম কোথাও দু আনা পয়সার চাকরী জুটার পরপরই হয়ে যায় বিয়ে। অনেক সময় ডাক্তারি পড়া অবস্থায় অথবা ভার্সিটিতে পড়া কালেই হাতে মেহেদি লেগে যায়।
তারপর আর কি? শ্বশুরকুলে ঘর লেপার কাজে নামতে হয়, হতে হয় পারদর্শী, অপারদর্শী হলে যে চলবে না। শ্বাশুরির অভিমানি মুখ আর অভিমানী কথা ছাড়া কপালে আর কিছুই জুটবে না। বলাবাহুল্য, পারদর্শী বউদের সংখ্যা অতিব নগণ্য। অতএব খোঁটাই তোমার প্রাপ্য।
বছর খানেক পর যখন বিছানার গড়াগড়ি পাড়া বাচ্চাগুলা যখন তোমায় আম্মু আম্মু করে ডাকবে তখন তাদের আবদার পূরণ করা আর শিক্ষার ত্রুটি মোচন করাটাই হয় বড় ব্যাপার। সারাদিনের চরম ব্যস্ততার পর যখন রাতে একটু ফুসরত মিলে তখন বরের দেখভাল না রাখার অভিযোগ টা হয়ে উঠবে গুরুতর, অভিমানি পুরুষটার মন ভাঙাতে হবে খাট কাঁপিয়ে। সংসার, চাকরী, সন্তান, শ্বশুরালয়ের দেখভাল সব মিলিয়ে স্বল্পায়ুর জীবন খানা চিরদিনের মতন চাপা পরে যায়। অথচ আটকে গেছি আমি ক্লাস ৮ এ। কিছুই বুঝলাম না কি ঘটলো, যেনো আমি কাঠ পুতুল যার দড়ি সমাজের হাতে।

মন আমার বেড়েই ওঠেনি, বুড়ো হয়ে গেলাম আমি।

প্রশ্ন রয়ে যায় মনে, কি হল সারাটা জীবনে? কি করলাম? সব মেহনতে "আমার" কোনটা? এতো ভাগদৌড়ে "আমি" কোথায়? জীবনের অনন্যতা কোন চিপায়? কিছুই জানলাম না, অথচ খোঁড়া হয়ে যায় সাড়ে তিন হাত মাটি।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×