somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ির Date

০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, কোনো দামি রেস্টুরেন্টে নয়, Date করবো ঘরে
লুকিয়ে লুকিয়ে হঠাত করে শ্বশুরকুলের অগোচরে।
বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে আজ একটু আগে
ঘরের কাজ শেষ করবো তার ফাঁকেফাঁকে।
নিঃশব্দে রান্নাঘরে আলো জ্বালিয়ে ঢুকে
রাঁধবো আমি তার পছন্দের খাবার মনের সুখে।
জনাব জানি কি বলছিলো আজ সকালে..
পিৎজা নাকি খাওয়া হয়নি কত কালে!
হলো পিৎজা, আর কি বানাবো! শুধু এতেই কি ভরবে পেট?
ভাবছিলাম আমি বানাবো আমার পছন্দের স্প্যানিশ মেন্যুর সেট।
এটা ওটা বাহারি রেসেপি হলো হরেক রকম পদ
কষ্ট করে বানাবো না কেনো, আমার বর যে সৎ।
রান্না শেষে সব গুছিয়ে মোর দক্ষিণা বারান্দায় যাই
এখানে বসেই রাতভর তারে নানান স্বপ্নের কথা শুনাই।
আর দেরি নয় এখনি সুযোগ, বাচ্চারা বিভোর ঘুম
ভয়ে আছি বর্ষাকাল কখন আবার বৃষ্টি নামে ঝুম।
একটা টেবিল লাল কাপড় বিছিয়ে
খাবারগুলো রেখে দিলাম সাজিয়ে গুছিয়ে।
ঘরে যত রঙিন মোমবাতি গুলো ছিলো
বলে দিলাম, ঠিক সময়ে আলো জ্বেলো।
জনাব কি খালি খুশি হবে খাবার খেয়ে?
রাঁধুনির হাত এখনো ময়লা, দেখি চেয়ে।
হাতমুখটা ধুয়ে যখন বসলাম আয়নার সামনে
ভাবছি নীল শাড়িটা আজ পরবো তার জন্যে।
হালকা সাজ সেজে বড় ঝুমকো জুড়লাম কানে
সময় হলো ঘরে ফেরার তার,কেনো ফিরছে না কে জানে!
বলতে বলতেই কলিংবেলটা বেজে উঠলো জোরে
এই তো জনাব এতাক্ষণে ফিরে এলেন ঘরে।
দোর খুলেই রাগ করলাম দেরি কেনো হলো?
সময় মতোই তো চলে এলাম চিন্তা কেনো করো?
মুখটা কেনো ঢেকে রেখেছো? নতুন শাড়ি নাকি?
নাকি আবার শাড়ি হাউস থেকে কিনে এনেছো বাকি!
রেগে গিয়ে ঘরে ঢুকলাম, তুমি হুদাই এমন করো
নতুন শাড়ি কিনে এনেছি ব্যাপার নয় অতো বড়।
খোটা মেরে খুশি হয়ে ফ্রেশ হতে সে চললো
ততক্ষণে মোমবাতি জ্বালানোর কথা আমার মনে পরলো।
বড্ড খিদে পেয়ে বসেছে কি রেঁধেছ আজ?
বলতে বলতেই বারান্দায় গিয়ে তার পরলো মাথায় বাজ।
কি গো এসব কে রেঁধেছে? কোন উৎসব আজ?
যারই হোক আমারই হবে, বউ যে আমার পাঁচে পাঁচ।
তাই তো বলি হঠাত তার শাড়ি মুখে সাজ
শেষ করে ফেলেছে আগেই নিত্যদিনের কাজ।
আয় পাশে বোস মোর কথা বাকি আছে কতো
যান্ত্রিক জীবনের ফাঁকে প্রেম চলুক ইচ্ছে যতো।
জানিস তোকে এখনো একই লাগে বিয়ের প্রথম দিনের মতো।
বছরখানেকেও বদলায়নি প্রেম তোর ঝগড়া হোক শত।
কে বলেছে এমন সময় কাটাতে লাগে দামী রেস্টুরেন্ট ফাঁকা?
সময় তোমার এমনিই বের হবে প্রেম যদি হয় পাঁকা।
কথা কথায় সময় কাটে, সময়ের কি হিসেব রাখি?
বাতাসে হুট করে নিভে গেলো টেবিলের মোমবাতি।
হঠাত পিছে তাকিয়ে, ঘরের বাতি কে দিলো জ্বেলে
দেখি খোকা কাঁদছে বলে,আজ আব্বু নেয়নি কোলে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×