somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জায়গাটার নাম মনসা মুড়া

২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অফিসের কাজে প্রায়ই সপ্তাহ দুয়েকের জন্য চাঁদপুরের মতলব আসা লাগে। হাতে কিছু সময় পাওয়ায় একটু আসে পাশে ঊকিঝুকি মারার ইচ্ছা হল। প্রথমে চিন্তা ছিলো কুমিল্লার ময়নামতি যাব। এখান থেকে মাত্র ২ ঘন্টার পথ। কিন্তু সমস্যা হল ৫ জনের মধ্যে ৩ জন ই ময়নামতি আগেই গেছে এবং তাদের অভিজ্ঞতা তেমন একটা ভালো প্রভাব ফেললো না প্রথম চিন্তার উপর। ময়নামতি ক্যানসেল। ২য় স্থান হলো লক্ষ্মীপুর থেকে ভোলা। পুরোটাই নৌভ্রমণ। এমন একটা চাকুরীরত দায়ীত্তে এখানে আছি যে অনেক লোভনীয় হওয়া সত্ত্বেও ২য় চিন্তায় দু গ্লাস পানি ঢালতে হলো। কিন্তু এতো গুলা পাঙ্খা পোলা কিভাবে ঘরে বসে ছুটি গুলা নষ্ট করি? ওকে, অনেক মতবিনিময়ের পর ঠিক করলাম নতুন একটা জায়গা, মানুষ হইলাম চারজন।
জায়গাটার নাম মনসা মুড়া। নামের সাথে স্থানের ও মিল আছে। মতলব বাজার থেকে সিএনজি করে কচুয়া। আগেই বলে রাখি, ঢাকার সিএনজি ওয়ালারা যদি এখানকার ভাড়া সম্পর্কে জানে তাহলে নিশ্চিত সবাই তাদের বাহন গুলো এখানেই নিয়ে আসবে। অনেক মুলামুলির পর মাত্র ২০ কিলোর ভাড়া ৪০০ টাকা নিলো তারপরও চেহারায় কেমন যেন একটা পুরা লস হইয়া গেসে ভাব। গ্রামের মধ্যবর্তি পাকা সড়ক বিষয়ে নতুন করে তেমন বলার কিছুই নেই। সম্মোহিত করার মত পরিবেশ। সিএনজিতে আমরা চারজন এবং এক চাচা ড্রাইভার। চাচার মাথা মোচড়ানো ধাঁধার উত্তর দিতে দিতে কখনযে কচুয়া পৌছে গেলাম টের পেলাম না। ওখানে যেয়ে আর এক সিএনজি যে কিনা দোয়াটি গ্রামে নিয়ে যাবে আমাদের। তার অতিউৎসাহিত প্রচেষ্টায় রওনা দেয়ার আগে কচুয়ার সবচেয়ে বেস্ট চা খাওয়ার সুযোগ হল সাথে ছিল কিছু একটা শক্ত পিঠার মত যেটার নাম আমাদের মধ্যে একজন ই বলতে পারবে।



নতুন পাইলট সাহেব নামিয়ে দিলেন শুকনো খালের উপর আধভাঙা একটা সাঁকোর নিচে দিয়ে বয়ে যাওয়া একটা মেঠোপথের সামনে।



তাকেও মোটা মুটি ছয় কিলোর জন্য দিতে হয়েছে 150 টাকা সাথে এক কাপ স্বস্বীকৃত বেস্ট চা। অবশ্য ওখান থেকেই তার আঙুলের ডগা বরাবর তাকিয়ে দেখে নিতে পেরেছি আমাদের গন্তব্য। রাস্তার ধারেই পুরোপোক্ত পাকা গমক্ষেত, দু চারটা ছবি না তুললে কি চলে। আগের রাতের নৌভ্রমণের আধা শেষ হওয়া ব্যাটারি ই আমাদের সম্বল তাই একটু সাবধানে ক্লিক করতে হবে।



প্রায় 20 মি. হাটার পর পৌছলাম মনসা মুড়ায়।



মনসা মুড়া সম্পর্কে যা জেনেছি তা হল

# মনসা মুড়া, দোয়াটি, কচুয়া, চাঁদপুর।

# মাঠের মাঝে ১৩টি বাঁশঝাড় আছে এবং উক্ত ঝাড়ের চতুর্দিকে অনেক সাপের গর্ত রয়েছে।







# কচুয়া উপজেলার ৪ নং সহদেবপুর ইউনিয়নের দোয়াটি গ্রামে মনসা মুড়া অবস্থিত। একদা এক ব্যক্তি মনসা বাঁশঝাঁড় থেকে বাঁশ কেটে নেয়ার পর বার বার স্বপ্নে দেখে যে, উক্ত বাঁশ ফেরৎ না দিলে তার বংশের কোন লোক বাঁচবে না। তারপর বাঁশ ফেরৎ না দেওয়ায় তার নাকে মুখে রক্ত বের হয়ে সে মারা যায়। পরে তার বংশধরগণ উক্ত বাঁশ ফেরৎ দিয়ে আসে। আরেকটি উলেস্নখযোগ্য ঘটনা হচ্ছে মনসামুড়া থেকে সাপ ধরবার জন্য স্থানীয় কিছু লোকজন এক সাপুড়ে বহরের সাথে চুক্তিবদ্ধ হয়। যখন সাপুড়ে তার বীণা বাজানো আরম্ভ করে তখন বাঁশের পাতায় পাতায় ছোট ছোট সাপ গর্ত থেকে উঠে আসে। সাপুড়ে একটি সাপ ধরে পাতিলে রাখার সময় উক্ত সাপের কামড়ে তার মৃত্যু ঘটে এবং অসংখ্য সাপ তার নৌকার দিকে যেতে আরম্ভ করলে সাপুড়ের দল সাপটি ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। তারপর থেকে কোন সাপুড়েরা উক্ত স্থানে সাপ ধরতে আসেনা এবং কোনলোক বাঁশের একটি কঞ্চিও কাটেনা। আরো একটা বিষয় লক্ষ করলাম, এই মুড়ার পাশে একটা টমেটো ক্ষেত আছে সেখান থেকেও কেউ টমেটো নেয় না। এখানে প্রশ্ন করতে পারেন ”তাহলে এখানে ক্ষেত করার দরকার কি ছিল?” উত্তর একটাই: কেডায় জানে??।
— at Kachua,chandpur.
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×