somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় কিছু অ্যানিমে

১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি না কতজন এখানে অ্যানিমের সাথে পরিচিত। Anime বা অ্যানিমে হল অ্যানিমেশনের জাপানিজ প্রতিশব্দ। Manga বা ম্যাংগা হল ঐ অ্যানিমের কমিকবুক ভার্সন। একসময়ে শুধু জাপানে চালু থাকলেও অ্যানিমেগুলোর ক্রিয়েটিভিটি এবং অনন্য উপস্থাপনা ও অসাধারণ আইডিয়ার কল্যাণে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মাঝে হরহামেশাই অ্যানিমেগুলোর নাম খুঁজে পাওয়া যায়। এগুলোকে আবার সাধারণ কার্টুন ভেবে বসবেন না কিন্তু। সাধারণ কার্টুন সিরিজের সাথে অ্যানিমের বিশাল ব্যবধান রয়েছে।
প্রখমত, অ্যানিমেগুলো প্রধানত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরী। এর স্টোরিলাইন এবং ডায়ালগ মোটেও বাচ্চাদের জন্য নয়।
দ্বিতীয়ত, এগুলো চিরাচরিত কার্টুনগুলোর মতো সিঙ্গেল এপিসোড নয় বরং একটা সুনির্দিষ্ট কাহিনী নিয়ে একটা সিরিজ চলতে থাকে।
এবং অ্যানিমেতে অ্যানিমেশন কোয়ালিটির থেকে কাহিনী এবং ক্যারেক্টারের ওপর বেশি জোর দেওয়া হয়। অব্শ্য নতুন অ্যানিমেগুলোতে অ্যানিমেশনের কোয়ালিটিও অসাধারণ হয়ে উঠছে।

যাই হোক, আমার এতো প্যাচাল শুনে কাজ নেই - বরঞ্চ আমি বলব আমার দেখা কিছু সেরা অ্যানিমের লিস্টির অ্যানিমেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে সাবধান! ছোটদের নিয়ে কখনোই বসবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট এবং ফিজিকাল-ভার্বাল ভায়োলেন্সের মাত্রা অনেক বেশি।

Death Note:



যারা কোনদিনও অ্যানিমেশন দেখেন না তাদেরকেও অন্তত একবার আমি ডেথ নোট দেখতে অনুরোধ করবো। এরকম দারুণ কাহিনী যে আর কোথাও পাবেন না এটা আমার কাছ থেকে লিখে নিতে পারেন।

Full Metal Alchemist:



দুই ভাইয়ের মাঝে সম্পর্ক এবং যুদ্ধবিরোধী মানসিকতার সাথে অপূর্ব কাহিনী। এখন পর্যন্ত সবচেয়ে হাই রেটেড অ্যানিমেগুলোর একটি।

Elfen Lied:



হরর অ্যানিমে। যারা সাইকো মুভি দেখতে পছন্দ করেন বা ভায়োলেন্সের ভক্ত তাদের কখনোই এটা মিস করা উচিত হবে না।

Monster:



পুরোপুরি রিয়েলিস্টিক কাহিনীর ওপর নির্মিত সবচেয়ে দারুণ অ্যানিমে।

Initial D:



যারা মোস্ট ওয়ান্টেড, কার্বন, আন্ডারকভারের ফ্যান তাদের জন্য এটা দেখা বাধ্যতামূলক। এতো উত্তেজনাপূর্ণ এবং ডিটেইলড অ্যানিমে খুব একটা নেই।

কারো যদি এসব সিরিজের জনপ্রিয়তা সম্পর্কে সন্দেহ হয় তবে সোজা আইএমডিবি তে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আর যদি ফুল ইনফো চান তবে যেতে পারেন এখানে -

Click This Link

ডাউনলোড করতে চাইলে যান এখানে -

http://www.realitylapse.com/
২৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরি - ১৯৫

লিখেছেন রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২



আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×