somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"শার্টটা একটু সেলাই করে দিও,

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরেছে বাবা ... তার
ক্লান্ত চোখের দিকে তাকিয়ে ছেলের রাগত স্বরের
প্রশ্ন, "মাসের ১তারিখ !! নেটের বিল
কি দিবা নানাকি ??"
বাবা কোন কথা বলে না ... মা কে বলে,
"শার্টটা একটু সেলাই করে দিও, ছিড়ে গেছে !!"
মা বলে, "এইটা তো পুরাই নষ্ট হয়ে গেছে, নতুন
একটা কিনো প্লিজ !!"
বাবা দীর্ঘশ্বাস আড়াল করে বলে, "না না !! এটাই
সেলাই করে চলবে !!"
উত্তরের আশায় ছেলে তখনও দাঁড়িয়ে ছিলো ...
বাবা তাকে বলতে গিয়েও বলতে পারে না,"চালের দাম
কেজিতে আরো ৫ টাকাবাড়ছে ...
আমি কিভাবে টাকা দিবো, কি খাবো, কিভাবে চলবো,
কিভাবে সংসার চালাবো, বাবা??"
সারাদিন সুলভ মূল্যে চাল কিনার জন্য
লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত বাবা মাথা ব্যথার জন্য
একটু চা চায় ... দীর্ঘশ্বাস আড়াল
করে মা বলে,"ক্লান্ত হয়ে আসছো, ঘুমাও এখন...
চা খেলে ঘুম হবে না ... তোমারঘুম দরকার !!"
বাবা-মা দুজনেই বুঝতে পারে তাদের
মাঝে ঘটে যাওয়া এই ছোট্ট নাটকটার সংলাপের
মর্ম... দু'দিন ধরেই চিনি নেই ঘরে ...
চা হবে কী করে ??
বাবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়... মা রান্নাঘরে কাজ
করতে থাকে ... এভাবেই দিন চলে যায় !!
ঘরের বড় ছেলেটাকে কেউ চাকরি দেয় না ... বাবার
পকেট থেকে টাকা চুরি করেই চলছিলো এতদিন... এখন
বাবার পকেটও ফাঁকা থাকে ... ছোট বোনের
বিয়ে সামনের মাসে ... উপায় না পেয়ে লোকাল
বাসে উঠে পকেট মারে ছেলেটা !!
রুদ্ধশ্বাসে দৌড়াতে দৌড়াতে একটা টিভির দোকানের
সামনে জিরাতে থাকে ছেলেটা ... রাতের খবর হচ্ছে ...
মাননীয় মন্ত্রী বলছেন, "৪০০০ কোটি টাকা কোন
টাকা না, দেশের অবস্থা এখন অনেক ভালো !!"
প্রচন্ড আক্রোশে ইট ছুড়ে মারে টিভির দিকে ...
আবারো দৌড়াতে থাকে সে ... সামনে অনেক মানুষ
জড় হয়ে আছে ... কাল হরতাল... বাসে আগুন
দিয়েছে জানি কারা ... ৩ জন অগ্নিদগ্ধ ...
এদেরমধ্যে একজন তার ছোটবোন,
টিউশনি করিয়ে বাড়ি ফিরছিলো !!
হাসপাতালে নেয়ার পরের দিন মৃত্যু হয় বোনের ...
ঝাপসা চোখে হাসপাতালের টিভির দিকে তাকায়
ছেলেটা ... এক দলের নেত্রী বলছেন, "জনগণ হরতাল
মেনে নিয়েছে, সফল করেছে !!" ... আরেক দলের
নেত্রী বলছেন,"মানুষ এ হরতাল প্রত্যাখ্যান
করেছে, দেশের মানুষ সুখে আছে!!"
আমি জানি না এরপর ছেলেটার কেমন
অনুভূতি হয়েছিলো ... আমি জানি না কতটুকু ঘৃণায়,
কতটুকুকষ্টে, কতটুকু অসহায়তায় ছেলেটার
ভিতরটা দুমড়ে মুচড়ে গিয়েছিলো !!
একটা আলাদিনের চেরাগ হাতে পেলে ছেলেটা দেশের
প্রধানমন্ত্রী হতে চাইতো না... চাইতো, "আমাদের
দেশের সব রাজনৈতিক নেতা-নেত্রীকে কয়েকমাসের
জন্য এরকম একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত
পরিবারের সদস্য বানিয়ে দাও!!"
তবুও দিন শেষে বেঁচে আছি, এই তো জরুরি খবর !!"

¤Collected¤
€লিখা: Mushfiqur Rahman Ashique
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×