লন্ডনে মসজিদ জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
লন্ডনে মসজিদ জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা
দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নর্থ লন্ডনের একটি মসজিদ। গত বুধবার ভোর তিনটার দিকে মসজিদটিতে আগুন দেয়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ইডিএল (ইংলিশ ডিফেন্স লীগ) লেখা কয়েকটি পোস্টার উদ্ধার করেছে। তবে বুধবার রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি। ধারণা করা হচ্ছে, সম্প্রতি লন্ডনের উলউইছে ব্রিটিশ সেনা লী রিকবিকে হত্যার প্রতিশোধ হিসাবে চরম উগ্রপন্থী বর্ণবাদী এবং ফ্যাসিস্ট ভাবধারায় বিশ্বাসী দল ইংলিশ ডিফেন্স লীগ (ইডিএল) এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, ২৫ মে লী রিকবি হত্যার পর থেকেই ইডিএল বিষয়টিকে তাদের ইসলাম বিদ্বেষী রাজনৈতিক ফায়দা হাসিলের কাজে লাগানোর চেষ্টা করছে। তারা ঘোষণা দিয়ে গত কয়েকদিনে বেশ কয়েকটি মসজিদে হামলার চেষ্টা করেছে। গ্রিমসবি, এসেক্স, কেন্ট এবং ওয়েলসের কয়েকটি মসজিদে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেয়ার চেষ্টা করেছে। ইডিএল নেতা টমি রবিনসন এ সময়টিকে আরব বসন্তের সাথে তুলনা করে বলেছেন, এটা ইংলিশ বসন্ত। এ বসন্তে মুসলমানদের ব্রিটেনের মাটি থেকে উত্খাত করা হবে। চলতি জুন মাসে এই ফ্যাসিস্ট দলটি আরো অন্তত ৭০টি ইসলাম বিরোধী র্যালি করার ঘোষণা দিয়ে রেখেছে। তাদের আক্রমণের মুখে ব্রিটেনের বিভিন্ন স্থানে মসজিদগুলোকে সারারাত পাহারা দিয়ে রাখছেন মুসলিম কমিউনিটির সদস্যরা।
বুধবার রাত তিনটায় আশপাশের লোকজন হঠাত্ ঘুম ভেঙ্গে দেখেন, ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় খবর পেয়ে মুহূর্তেই ছুটে আসেন আগুন নির্বাপক বাহিনীর সদস্যরা। ছয়টি ফায়ার ইঞ্জিনের ব্যবহার করে ৩৫ জন আগুন নির্বাপক সদস্য স্বল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। কিন্তু ততক্ষণে জ্বলে ছাই হয়ে যায় মসজিদের বেশিরভাগ অংশ।
চীফ সুপারিনটেন্ডেন্ট আডরিয়ান আশার বলেছেন, তারা প্রাথমিকভাবে নিশ্চিত মসজিদটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন দেয়া হয়েছে। এদিকে ইডিএল নেতা টমি রবিনসন বুধবার বলেছেন, ইডিএল এ ঘটনা ঘটিয়েছে কিনা তিনি এ বিষয়ে সন্দিহান। তবে তিনি মসজিদ জ্বালিয়ে দেয়ার ঘটনার নিন্দা জানাতে নারাজ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।