বাংলাদেশ নামক এক ব্যক্তি, স্বভাব চরিত্রে সে খুব বেশি চালাক চতুর না, আবার খুব যে বোকা ছিল তাও না। মুর্দা কথা তার চরিত্র ছিল রহস্যে ঘেরা। আমার মনে হয় সে অতি চালাক, দালাল চালাক বলা যেতে পারে। এক সময় তার খুব নারিকেল খেতে ইচ্ছা হল । কিন্তু কি উপায়, তার নিজের কোন নারিকেল গাছও নাই আবার নারিকেল কেনার টাকাও নাই। নিরুপায় বাংলাদেশ এর নারিকেল খাওয়া বোধ হয় আর হবে না। এখন সে চিন্তা করতে বসলো যে কি ভাবে নারিকেল খাওয়া যায়। এখন নারিকেল গাছ লাগালে তো মরার আগে তার নারিকেল খাওয়া হবে না। আর ইচ্ছা অপুর্ণ থেকে গেলে তো মরার পরেও শান্তি পাবে না। অবশেষে সে উপায় একটা ঠিকই বের করে ফেললো। তার এক সুবিধাবাদী, খ্যাতোনামা বন্ধু আমেরিকা। তার আবার অঢেল টাকা। বিশাল ব্যবসা বানিজ্য করে, নারিকেল এর ব্যবসাও তার মধ্যে অন্যতম । ইভেন সে নারিকেল বিদেশেও রপ্তানি করে। সে ঠিক করল বন্ধু আমেরিকার কাছেই একটা নারিকেল চাইবে। অতঃপর আমেরিকা তাকে একটা নারিকেল গিফট দিল। এবার হল আরো বিপদ, নারিকেল তো সে পেল, এখন নারিকেল সে খাবে কি ভাবে? নারিকেল কাতের মতো তো যন্ত্রপাতি তার কাছে নাই। এই অবস্থায় বিচক্ষনের মতো তার নতুন একটা বুদ্ধি গজাইলো। ভাবল, যদি সে নারিকেল গুলা না খেয়ে যদি জমা করে রাখে তাহলে সে অনেক লাভবান হবে। এক সময় তার অনেক নারিকেল হবে, বন্ধু আমেরিকার মত সেও নারিকেল এর ব্যবসা করবে, তারও অনেক টাকা হবে। বিনা পুজি দিয়ে যদি বড়লোক হওয়া যাই তো মন্দ কি?? এই ভেবে সে আগের নারিকেল তা গোডাউন এ রেখে আবার বন্ধু আমেরিকার কাছে যায় আর একটি নারিকেল চাওয়ার জন্য। এবারও আমেরিকা তাকে আর একটা নারিকেল দিল। এবারও আমেরিকা তাকে নারিকেলটা বিনা মুল্যেই দিল। এভাবে বাংলাদেশ পরপর আরো তিন দিন গেল নারিকেল চাইতে। এতে আমেরিকার একটু সন্দেহ হল, তাই আমেরিকা বাংলাদেশ এর পড়শি ভারত কে স্পাই নিয়োগ দিল। ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খুবি ভাল। পুরা চাস্তো ( চাচাতো ) ভাই এর মতন। বাংলাদেশ যে নারিকেল জমা করছে এটা ভারত ঠিক বের করে ফেলল। তো ছয় বারের বার যখন চাইতে গেল, তখন আমেরিকা বাংলাদেশকে ছাই দিয়া ধরল। বলল ঠিক আছে, তুমি নারিকেল জমাও ভাল কথা, নারিকেল গাছও লাগাও, এতে তুমি আর লাভবান হবা। তোমাকে আমি নারিকেল দিব, কিন্তু শর্ত আছে। তোমার নারিকেল গাছে যে নারিকেল ধরবে আমি ওই নারিকেল এর সত্তুর ভাগ নিবো আর তুমি ত্রিশ ভাগ নিবা। বাংলাদেশ ভাবলো, কোন পুজি না খাটিয়ে যদি ত্রিশ ভাগ পাওয়া যায় তো মন্দ কি?? সে সহজ শর্তে রাজি হল। অনেকটা নাচতে নাচতে ঘরে ফিরে আসলো। আসার পর সে নারিকে গুলো প্রসেস করতে গেল। কিন্তু কি বিপদ, প্রসেস করতে যে যন্ত্রপাতি দরকার তা ত তার কাছে নাই। তাই সে বাধ্য হয়ে পড়শি ভারতের কাছে গেল। যন্ত্রপাতি আনার সময় ভারত নতুন কিছু শর্ত জুড়ে দিল। বাংলাদেস এর নিজের ভাগ থেকে পঞ্চাশ ভাগ ভারত কে দিতে হবে, এবং তা অবশ্যই ভাল হতে হবে, নতুবা নারিকেল সহ গাছ ভারতের। বহুতক্ষন ভেবে, কোন উপায় না দেখে শেষ পর্যন্ত ভারতের শর্তেও রাজি হতে হল। এখন অনেক যত্ন করে, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশ নারিকেল গাছ বড় করল, প্রচুর নারিকেলও ধরল। এবার যার যার হিসাব বুঝানোর পালা। সব নারিকেল এক জাগায় করে তার সত্তুর ভাগ আমেরিকার জন্যে রাখা হল। আমেরিকা সেগুলো নিয়েও গেল। এবার বাকি ত্রিশ ভাগের পঞ্চাশ ভাগ ভারতের জন্যে রাখা হল। এবার ই ঘটল বিপদ। ভারত বড় বড় নারিকেল গুলো বাছলো। বাছার পর দেখা গেল পঞ্চাশ ভাগ নারিকেল হতে যে সংখ্যক নারিকেল দরকার ওই সংখ্যক ভাল নারিকেল নাই। শর্ত মতাবেক নারিকেল ও নারিকেল গাছ এখন ভারতের হবে আর আমেরিকা ঠিকই তার সত্তুর ভাগ নারিকেল নিয়ে যাবে। চিপায় পড়ে বাংলাদেশ এর আর নারিকেল খাওয়া হল না। তার নারিকেল এখন অন্য খায়। বাংলাদেশ এর রস এখন অন্যে চোষে। আর বাংলাদেশ নির্বাক তাকায়। কিন্তু এই চোষা চুষি দেখা তো বাংলাদেশ এর স্বপ্ন ছিল না। তার স্বপ্ন তো ছিল সে নারিকেল খাবে। নারিকেল বিদেশে রপ্তানি করবে। এতো কষ্ট করে যে নারিকেল গাছটা লালন পালন করল, প্রকৃতির সাথে যুদ্ধ করে নারিকেল ফলালো, এর কি কোনই মুল্য থাকবে না?? তাহলে কি কোন দিনই বাংলাদেশের নারিকেল খাওয়া হবে না??!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




