তুমি পূর্ণতা খুজো
কিন্তু তোমার মোহমুক্তিই
প্রনোদিত করছে এই ধ্বংস
তুমি মুক্তির জন্য পীড়া গ্রস্থ
কিন্তু তুমি দেখনা যে
তুমি নিজেই এক নরক যন্ত্রনা ।
তোমার ঘৃণা বিকশিত হচ্ছে
তীব্র থেকে হচ্ছে তীব্রতর
এবং তা আরো অনিষ্টকর রূপে
তুমি মনে ছড়িয়েছো বিষ
যতে হয়েছে বিদীর্ন
ফেলে আসা দিনের সরলতা ।
এখন তুমি নিজেকে ধ্বংস কর
যেখানে থাকবে না কোন অনুশোচনা
হয়তো আগামীকাল অনেক দেরী হয়ে যাবে
তুমি নিজের আত্মাকে হারাবে
তুমি নরক শিখায় জ্বলবে ।
আর কত কাল তুমি রক্ত ঝরাবে
এখনো অনেক অহিত আছে বাকি
যত দীর্ঘ সময় তুমি ভুগবে
সেটাই হবে চিরসত্য
পীড়া বেড়ে চলেছে
এটা ছড়িয়ে পড়ছে
এটা মহামারী আকার ধারন করছে ।
রাতের কালো ঐক্যতান
যা সরে যেতে অনেক দেরী
অনেক দেরী তা হারাতে
হিমবাহ নীরবে বয়ে চলেছে
যা ব্যক্ত করছে তোমার হারিয়ে যাবার সত্যতা
তুমি মৃত
তোমার এখন অন্তিম যাত্রা
তুমি আজ সেই সত্য দেখবে
যেখানে থাকবে না কোন ভয় ।
কত কাল তুমি ছিলে
মলিনহৃদ্যা যেখানে ছিলনা তোমার আত্মার শান্তি
এবং সেখানে থাকবে না কোন নিয়তি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




