যারা বাংলাভাষায় কথা বলে তারা সবাই বাঙ্গালী। কিন্তু যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করেছে এবং বাংলাই যাদের প্রাণের ভাষা তারাই কেবল বাংলাদেশী।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনোত্তোর সময়ে খুব জোরে শোরে গলা ছেড়ে হুঙ্কার দিয়ে বক্তব্য দিয়েছেন বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে যে, আমরা ক্ষমতায় গেলে কৃষকদেরকে বিনামূল্যে সার ও চাউলের কেজি ১০ টাকা দরে খাওয়াব। তাই আমাদের দিনমজুর শ্রেণীর লোকেরা স্বস্তির নিঃস্বাশ ফেলে পুতুল সরকারের ( ফখরুদ্দিন আহমদ) অত্যাচার থেকে বাঁচতে পড়ি মরি করে নৌকায় ভোট দিলেন। আর তারা সুন্দর একটা স্লোগান দিয়ে লিফলেটও ছেড়েছিল যে, "১০ টাকায় চাল খাব নৌকা মার্কায় ভোট দেব"। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ....। বাস্তবে এই কথারই প্রতিফলন দেখতে পাচ্ছি।
আমরা এদের পুর্ব পরিচয় ভালভাবেই জানি। তবুও কেন তাদেরকে ক্ষমতায় বসিয়েছি? কারন আমরা লোভী। কথায় আছে না, "লোভে পাপ পাপে মৃত্যু"। আমি আর লম্বা করলাম না আপনারাই জানেন বর্তমানে ফল কি হচ্ছে।
"যদি হয় সু-জন একঘরে ৯ জন, যদি হয় কু-জন ৯ ঘরে ৯ জন"। এই সরকারের আমলেই প্রথম শুনলাম এসএমএস এর মাধ্যমে ভর্তির কথা। কারণ তাদের সোনার ছেলেদের অতি ভদ্রতার ফলেই এই উদ্যোগ....। যারা নিজেদের ঘর গোঁচাতে অপারগতা প্রকাশ করে তারা কিভাবে গোটা দেশ শাসন করবে তা আমার বোধগম্য নয়।
অবশেষে আমার একটি ছোট্ট প্রশ্ন থাকবে আপনারা কি এই অযোগ্য সরকারের অত্যাচার মেনে নেংটি ইঁদুরের মত গর্তে ঢুকবেন ? নাকি আন্দোলনের মাধ্যমে এই অত্যাচারীনীর হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করবেন???
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



