একটেল গ্রাহকরা সাবধান!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল কোম্পানি একটেল। এই কোম্পানির লোকদের নাম ভাঙ্গিয়ে কিছু প্রতারক চক্র বিভিন্নভাবে লোভ দেখিয়ে কয়েকজন গ্রাহক থেকে হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। আজ দৈনিক নয়াদিগন্ত পত্রিকা এই খবর প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে গত ১৪ই সেপ্টেম্বর ০১৮২৪২৭৩৯৬৭ এই নাম্বার থেকে একটেল কর্মকর্তা শাহরিয়ার পরিচয় দিয়ে একটেল গ্রাহক রুবিকে জানান যে, একটেল প্রতিযোগীতায় তিনি একটি গাড়ি জিতেছেন। গাড়ি অথবা তার মূল্য সাড়ে সাত লাখ টাকা তাকে পৌছে দেয়া হবে। তবে বিভিন্ন খরচ বাবদ ৬৫০০ টাকা দিতে হবে এবং ০১৮২০৫১৪৩১৯ এই নম্বরে টাকা লোড করতে অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি গোপন রাখতে বলেন। রুবি ওই নাম্বারে দ্রুত টাকা পাঠান। কিন্তু এর পর থেকে আর ওই নাম্বারে ফোন রিসিভ করছে না দেখে তিনি বুঝতে পেরেছেন যে, তিনি প্রতারিত হয়েছেন। একইভাবে ভোলা এলজিআইডি'র একজন প্রকৌশলীও প্রতারিত হয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়টি ভোলা একটেল কাস্টমার কেয়ারে জানালে কর্মকর্তা মহসিন বলেন, একটি প্রতারক চক্র একইভাবে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ভোলার আরো অনেকের কাছ থেকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন