somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে করবো পানির অপচয় রোধ, এ হাউটু পোস্ট, নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং অনুসারিত পদ্ধতি থেকে

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই পোস্টটি আসছে বোরো মওসুম: শুরু হবে পানি সংকট লেখা থেকে অনুপ্রানিত।

আমি পানির অপচয় রোধে আমার শহুরে জীবনে কিছু নিয়ম অনুসরন করি, পরিবারের সদস্যদের বাধ্য করি এবং বন্ধু-সহকর্মীদের আড্ডায় বিষয়টা উপস্থাপন করি, নামাজের পর মুক্তাদিদের বলি (আমি আমার অফিসের নামাজের জামাতে মাঝে মধ্যে ইমামতি করি)।

আমার গ্রামের বাড়ি যেখানে, সাতক্ষীরার বর্ডার এলাকায়, সেখানে সুপেয় পানির ব্যবস্থা মোটামুটি নাজুকই বলা যায়, আরো দক্ষিনে আরো খারাপ অবস্থা বিশেষ করে শীতকালে আর গ্রীষ্ম কালে। একটা উদাহরন দেই, সুন্দরবন এলাকায় একজন মহিলার মোটামুটি আধাবেলা যায় সারাদিনের প্রয়োজনীয় খাবার পানি যোগাড় করতে।

আমার অনুসৃত নিয়ম গুলো
১। অজু করা - বাসায় মগে পানি নিয়ে অজু করি। দেড় লিটারে ভালো মতই হয়ে যায়। মসজিদে যেহেতু ব্যবস্থা নেই তাই ট্যাপটা ছেড়ে হাতের তালুকে কাপ বানিয়ে পরিমান মত পানি নিয়ে ট্যাপ বন্ধ করে দেই, এইভাবে বারবার ট্যাপ অফ/অন করে অজু শেষ করি। লোকজন আমার দিকে হা কইরা তাকাইয়া থাকে। মনে করে আমি ট্যাপটা নষ্ট করে ফেলতেছি। এটুকু বোঝে না, একটা ট্যাপের দাম এক কাপ পানির তুলনায় নস্যি।

২। ব্রাশ করা - ব্রাশ করা শেষ হলে মগের পানি দিয়ে ব্রাশ ধুয়ে ফেলি। ব্রাশে পেস্ট নিয়ে একটু ভিজিয়ে ব্রাশ করা শেষ করে ব্রাশ ধোয়া অব্দি পানির ট্যাপ চালু রাখাকে আমি মোটামুটি ফৌজদারি অপরাধ সমান মনে করি।

৩। গোসল করা- বালতিতে পানি নিয়ে । লাইট গোসল ৫-৬ লিটার পানিতে শেষ করতে পারি, অনেক সময় প্রায় ২০ লিটার ব্যবহার করি। গোসলের সময় পরিধেয় বস্ত্র ছোটতর হওয়াই ভালো, যদি প্রাইভেসি ভালো থাকে, এতে পানি কম খরচ হয়।

৪। বাসন ধোয়া - বাসন গুলো আগে মেজে ঘষে পরিষ্কার করি তারপর ট্যাপ ছেড়ে সেগুলো একটা একটা করে ধুয়ে ফেলি। আপনার বাসার কাজের লোকটা দেখবেন কাজটা অন্যভাবে করে - ঘষামাজা টু ধোয়া - পুরো সময় ট্যাপ চালু। বারন করবেন, পদ্ধতি শিখিয়ে দিবেন, ধমক দিবেন না কারন তারা আপনার মত শিক্ষিত নয়।

৫। সবজি ধোয়া- কাটার আগে হাত, সবজি, বটি বা ছুরি আগে ধুয়ে নেই ভালো ভাবে। এটা পানি খরচ বাচায় একই সাথে নিরাপদও। অধিকাংশ ক্ষেত্রে এটা প্রযোজ্য।

৬। কাপড় ধোয়া - কাপড়ে সাবান ঘষার দরকার হলে ঐ সময়টাতে ট্যাপ বন্ধ। তবে নিজের সেন্স ব্যবহার করে এখানে পানি ব্যবহার ভালোভাবে অপটিমাইজ করা যায়।

৭। হোটেলে খাওয়া - গ্লাসে ততটুকুই পানি ঢালি যতটুকু খেতে পারি, পানির অর্ডার ততটুকুই করি যতটা খেতে পারি।

জায়গামত আরো অনেক কিছুই করি যার জন্য দরকার নিজের সেন্সিবল মাইন্ড। দয়া করে আমাকে কেউ মহাজ্ঞ্যানি বা ঋষি পর্যায়ের কেউ ভাববেন না, এগুলো মানা দরকার, আমি মানি তাই আপনাদের মানতে বললাম, এটা যেমন আপনার সন্তানের ভবিষ্যত ভালো করবে তেমনি আপনারও।

সৃষ্টিকর্তা আপনার নিয়ামত কমিয়ে দিবেন যদি আপনি অপচয় করেন।
আসুন পানির ব্যবহারে নিজে অপচয় না করি আর অন্যকে করতে বাধা দেই।



সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮
৩৩টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

×