ইচ্ছে হয়,
তোমার বিষাক্ত ভালবাসার নীল যন্ত্রণায়,
নীল হয়ে নাম লেখাই
ইতিহাসের পাতায় পাতায়।
ইচ্ছে হয়,
তোমার ভালবাসার ধূসর রশিতে;
ঝুলে গিয়ে,
দেহ রাখি কালান্তরের সাড়িতে।
ইচেছ হয়,
তোমার ভালবাসার জ্বলন্ত সিঁড়ি;
ধাবিত হয়ে,
যন্ত্রণাদের হাত ধরি।
ইচেছ হয়,
তোমার ভালবাসার ছলনার জালে;
আটক হয়ে,
সাক্ষী হই মহাকালে।
ইচ্ছে হয়,
তোমার ভালাবাসাহীনতায়;
তোমাকে ভালবেসে,
শূণ্য হই তোমার পূর্ণতায়।
=====০০০=====
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




