somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইমাম আলেম উলামা খুনঃ সেই মিছিলে এবার সিলেটের মাওলানা আব্দুর রহমান মোগলাবাজারীঃ আমরা কি একটি রক্তাক্ত পাকিস্তানের দিকে এগিয়ে চলছি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটু পিছনে তাকাই!

৪ঠা এপ্রিল ২০১৬ ঈসাব্দ সোমবার পুরান ঢাকার ইসলামপুরে মুয়াজ্জিন খুন।

রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় থেকে ২০১০ সালের ২৯ ডিসেম্বর শেকল দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় রমনার এলাকার একটি মসজিদের ইমাম মাওলানা ইসহাকের লাশ উদ্ধার করে পুলিশ।

রাজধানীর ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের ইমামের কক্ষ থেকে গত বছরের ৩১ জুলাই গলায় গামছা পেঁচানো অবস্থায় দুলাল গাজী (৫০) নামে মসজিদের এক খাদেমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

বগুড়ার শিবগঞ্জের হরিপুরে একটি মসজিদে নামাজরতদের ওপর দুর্বৃত্তরা গত বছরের ২৬ ডিসেম্বর এলোপাতাড়ি গুলি করলে একজন নিহত এবং ৩ জন আহত হন। নিহত মুয়াজ্জিনের নাম মোয়াজ্জেম হোসেন (৭০)। ইমাম শাহিনুর রহমান (৬০) ছাড়া আহত অন্যরা হলেন- তাহের মিস্ত্রি (৫০) ও আফতাব আলী (৪০)।

রাজধানীর ২৪ নম্বর ইসলামপুরের ঝব্বু খানম নামের একটি জামে মসজিদের সিঁড়ি থেকে বিল্লাল হোসেন (৫২) নামের এক মুয়াজ্জিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

২০১৪ সালের আগস্টের ২৭ তারিখ পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করা হয়।

গত ৩রা জুলাই বগুড়ার ধুনটে একজন ম্যারেজ রেজিস্ট্রারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একটি মসজিদের ইমামও ছিলেন। নিহতের নাম মতিউর রহমান (৪০)। তিনি গোপালনগর ইউনিয়নের বলারবাড়ী গ্রামের বাসিন্দা।
এ তালিকা অনেক দীর্ঘ হবে। ইমাম খতীব আলেম উলামাগণ কাদের টার্গেটে পরিণত হলেন?
অবশেষে সিলেটের উসমানীনগর থানার মোগলাবাজার এলাকার একজন সচেতন আলেমে দ্বীন মাওলানা আব্দুর রহমান মোগলাবাজারী সাহেব মসজিদের ভিতরে খুনের শিকার হলেন।
কিছুদিন আগে চট্টগ্রামে সন্তাসী হামলার শিকার হলেন নানুপুর মাদরাসার নিরীহ আলেম উলামা। রক্তাক্ত হল মাদরাসার মাটি।
কোনদিকে এগুচ্ছে দেশ? কারা করছে এ হত্যাকান্ড? এসবের সঠিক তদন্ত কি হচ্ছে?
আমরাও নিরাপত্তা অনুভব করছি? কে কোথায় কিভাবে খুনের শিকার হোন আল্লাহু আ'লামু।
আমরা এসব সন্ত্রাসী ও বর্বর খুনের সুষ্ঠু তদন্ত চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সেই সাথে সকল উলামায়ে কেরামকে সতর্ক চলাফেরা করার অনুরোধ জানাবো।
হকের বাতি নিভিয়ে দিতে ফুঁৎকার দিতে উদ্ধত বাতিলের নোংরা জবান।
সন্ত্রাসী হাত।
আমাদের সহায় কেবলি আল্লাহ রাব্বুল আলামীন।
আব্দুর রহমান মোগলাবাজী রহঃ কে আল্লাহ তাআলা কবুল করুন। শহীদের কাতারে শামিল করুন। শোকসন্তপ্ত পরিবারের যিম্মাদার আল্লাহ তাআলা নিজেই হয়ে যান। দেশের সমস্ত হক্কানী আলেম উলামাদের জান ও মালকে আল্লাহ তাআলা তার কুদরতী হাতে হিফাযত করুন। আমীন।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×