প্রাডা, গুসি, রালফ লরেন থেকে শুরু করে আন্তর্জাতিক ফ্যাশন জগতের নতুন সাড়া জাগানো সুপার মডেল উবাহ হাসান। যুদ্ধবিদ্ধস্থ সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়দোয়া শহরেই উবাহ হাসানের বেড়ে উঠা। কিন্তু ১৯৯১ সালের গৃহযুদ্ধে উবাহ হাসানের পরিবার ছিন্নবিছিন্ন হয়ে যায়। মা এবং বড় তিনবোন পালিয়ে যায় অন্য কোথাও। বাবা এবং ছোট ভাইয়ের সাথে জীবনের ঝুঁকি নিয়ে ১৯৯৪ সালের এক গভীর রাতে এগার বছরের উবাহ হাসান পালিয়ে আসে পার্শ্ববর্তী রাষ্ট্র কেনিয়ায়। কিছুদিন পর কেনিয়া থেকে কানাডা। ভাগ্যক্রমে উবাহ হাসানের মা এবং বড় তিনবোনও কানাডাতেই রিফিউজি হিসেবে আশ্রয় নিয়েছিলেন। আবার পূনর্মিলন হয় উবাহ হাসানের পরিবারের।
২০০৪ সালে পার্কে বসে থাকা অবস্থায় সম্পূর্ণ অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে প্রথম মডেলিং’র অফার পান উবাহ হাসান। তার বয়স তখন মাত্র সতের বছর। টরোন্টোর এক স্থানীয় ম্যাগাজিনে প্রথম ফ্রন্ট-পেইজ কভারেজ পাওয়া উবাহ হাসান ২০০৭ সালে নিউয়র্ক চলে আসেন মডেলিং’র সুবিধার্থে। ইটালিয়ান আন্তর্জাতিক ফ্যাশন প্রকাশনা ‘ভগ’-এ নাওমি ক্যাম্পবেল, ইমান এবং টায়রা ব্যাংকস’র মত নামী দামী সুপার মডেলদের সাথে কাজ করে উবাহ হাসান সুপার মডেলদের তালিকায় নাম লিখান।
শৈশবের যুদ্ধের বিভীষিকা উবাহ হাসানকে অনুপ্রেরনা দিয়েছে বেঁচে থাকার প্রতিটি দিনকে আর্শীবাদ হিসেবে গ্রহন করার। তার নিজের সুপার মডেল ক্যারিয়ারকে অন্যান্য মেয়েদের জন্যে অনুপ্রেরনা হিসেবে উপস্থাপন করতে চান তিনি। সোমালিয়ায় ফিরে যাওয়ার সম্ভাবনা যুদ্ধের জন্যে বাতিল করে দিয়ে উবাহ হাসান জানান, ফ্যাশন জগতের ক্যারিয়ার তাকে অর্থনৈতিক সচ্ছলতা, স্বাবলম্বিতা, খ্যাতি থেকে শুরু করে পৃথিবীর এ দেশ থেকে সে দেশ ঘুরে দেখার যে সুযোগ করে দিয়েছে, তাতে তিনি কৃতজ্ঞ।
লিংক
রিফিউজি থেকে আন্তর্জাতিক সুপার মডেল- উবাহ হাসান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পূর্ণিমার চাঁদ যেন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

মুক্তোর মতোন অভিমান
চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা
মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন
=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=
০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন
এআই ও আপনার বিশ্বাস

আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।