একদিন কল্পনাই এক পরীকে পেলাম। জ্যোৎস্না রাতে বিছানায় জেগে উঠে চেয়ে দেখি একি, সত্যিই এক পরী ! দেখি যে, পরীর কালো চুল এলিয়ে গেছে, আর তার দেহ খানি যেন মারবেল পাথরে নিখুঁত করে গড়া খোদার একটি প্রতিমা।
পুরো ঘর যেন মৃগ নাভির গন্ধে মূহুমুহু করছে। ঘরে জ্যোৎস্নার আলো পড়ে মনে হচ্ছে শাল ফুলগুলো ঠেলাঠেলি করছে নিজেদের মধ্যে, আর ঝরা ফুলে বন পথ ঘরের মেঝে। সেই মেঝেতে পরী হাঁটা চলা করছে।
কোথা থেকে যেন বাঁশির সুর ভেসে ভেসে কানে আসে। পরীর ডান কানে আবার একটি সরিষা ফুল গুজা, মনে হচ্ছে গৌধুলিতে প্রথম তারা । আকুল হৃদয়ে পরীর কাছে ফুলটি চেয়েছিলাম, তাতে পরীর সে কি হাসি যেন, গোলাপের পাপড়ি গুলো খসে খসে পড়ছে মাটিতে।
শেষ রাতে অন্ধকারের আড়ালে ঊষার আলো, দেখি পরী নেই , কোথাও নেই, সেই যে হারিয়ে গেল আজো পরীকে আর খুঁজে পেলাম না । সত্যিই কি সেটা কোন পরী ছিলো, নাকি শুধুই আমার কল্পনা।

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



