
৬ মার্চ জাতীয় পাট দিবস।জাতীয় পাট দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ৩ দিন ব্যাপী বহুমুখী পাট পণ্যের বিশাল মেলা। মাননীয় প্রধানমন্ত্রী মেলা উদ্ধবোধন করবেন।

মেলায় বিভিন্ন রকমের পাট পণ্য ক্রয় করতে পারবেন। কল্পনাই করতে পারবেন না, পাট থেকে কতো সুন্দর ও কতো রকমের পণ্য তৈরি হয়।বর্তমানে পাট থেকে প্রায় ১৭৬ রকমের পণ্য তৈরি হয়। ক্রয় না করতে চাইলেও শুধু দেখার জন্য হলেও মেলাতে আসতে পারেন। ব্যাগ থেকে শুরু করে ঢেওটিন পর্যন্ত তৈরি হচ্ছে। আর অরগানিক চা! হা পাট পাতার চা না খেলে বাঙ্গালী থাকলেন কি করে।

পাট আমাদের পণ্য তাই পাট পণ্য নিজে ব্যবহার করি অন্য কেউ পাট পণ্য ব্যবহার করতে উৎসাহিত করি। পাটের হারানো ঐতিহ্য আমরাই পারি ফিরিয়ে আনতে।পাট বাঁচলে, বাঁচবে দেশ। পাট পণ্যের বাংলাদেশ। সোনালি আঁশে গড়বো মোরা আমাদের এই সোনার বাংলাদেশ।
পাট থেকে তৈরি সোনালি ব্যাগ। পলেথিনের বিকল্প এই সোনালি ব্যাগ।

যদিও সরকারী পাট কল গুলোর করুন অবস্থা, সরকার পাটের প্রসারে আন্তরিক ভাবে কাজ করছে। তবুও বলি, আসুন দল মত নির্বিশেষে আমাদের এই সোনার আঁশকে আবার বিশ্বের বুকে তুলে ধরতে সাহায্য করি। নকল আঁশ যেখানে প্রকৃতির গলার ফাঁস সেখানে বাংলার সোনার আঁশ হতে পারে বিশ্ব মুক্তির ইতিহাস!
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ১১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



