somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামদুদুর রহমান
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

সব থেকে বয়স্ক মানুষের কথা

২০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১১৫ বছর!!
বলছি নওগাঁ জেলার মান্দা থানার চককেশব, বালুবাজার এলাকায় থাকা, সবথেকে বয়স্ক মানুষের কথা। বয়স হবে আনুমানিক ১১৫ মতো। নাম; মজির উদ্দিন পাইক( ইনুর বাপ নামে এলাকায় পরিচিত)।


তিনি চার ছেলে, চার মেয়ের পিতা। তার নাতি, নাতনি ২০ জন। প্রথম জীবন শুরু করেছিলেন মিষ্টি আর পাওরুটির দোকান দিয়ে।
পরে তিনি অনেক ব্যবসায় করেছেন। তিনি রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, চিনির ব্যবসা, চালের ব্যবসা, লবণের ব্যবসা করেছেন জীবনের এক এক সময়। সাথে কৃষি কাজতো ছিলোই। কি জীবন পার করেছেন ভেবে দেখেছেন!!


তিনি বৃটিশ আমল দেখছেন। দেখেছেন পাকিস্তান, এখন আল্লাহ তাকে বাংলাদেশ দেখাচ্ছেন। এমন সৌভাগ্য আর কতো জন পায় বলেন!
তিনি প্রথম জীবন থেকেই সব সময় ভালো ভালো খারার খেতেন।তার মধ্যে উল্লেখযোগ্য হলো গরুর দুধ। এখনো গরুর দুধ রেগুলার খান। তার পছন্দের খাবারের মধ্যে ভাজাপোড়া, চা, দই খুব পছন্দের খাবার আর এইগুলি খান এখনো।

এক সময় ভালো ফুটবল খেলতেন এই ইনুর বাপ। তিনি আজও পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। মাঝে মাঝে এখনো মসজিদে চলে যান একা একা। তাকে সম্মান করে চককেশব সরদার পাড়া জামে মসজিদের সভাপতি করে রেখেছেন এলাকার মানুষ।

জানলে অবাক হবেন তার একটি দাঁতও পড়েনি আজ পর্যন্ত। চোখ এখনো ভালো আছে। খালি চোখে কোরআন পড়েন প্রতিদিন।মাথার চুলতো ছবিতে দেখতেই পাচ্ছেন। আগের মতো আর চলাফেরা করতে পারেনা। মাঝে মাঝে বাড়ির পাশে চা স্টলে, চা খেতে চলে যান।
আমরা তার জন্য দোয়া করি অন্তর থেকে। আল্লাহ তাকে সুস্থ রাখুন আর আমাদের মাঝে বেঁচে থাক সম্মানের পাত্র হয়ে।

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×