somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামদুদুর রহমান
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

ভেগোলজি ও একজন অর্থনীতিবিদ আকবর আলী খান।

২৬ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আমি ভেগোলজি সম্পর্কে জানতে পারি ২০১৪ সালে বই মেলা থেকে কেনা আকবর আলী খানের আজব ও জবর আজব অর্থনীতি বই থেকে।


ভেগোলজি তত্ত্বের জনক হলেন অধ্যাপক পরিমল রায়। লাতিন ভেগাস মানে পথবিলাস ও logos বিজ্ঞান এই দুই শব্দ মিলেয়ে অধ্যাপক রায় ভেগোলজি শব্দটি পয়দা করেছেন।

ভেগোলজি মানে হচ্ছে সন্ধাবিদ্যা অথবা আলো আধারি বিদ্যা। এটি এমন ধরনের বিদ্যা যার কিছুটা বুঝা যায় আর বেশিরভাগই বোঝা যায় না।আকবর আলী খান তার আজব ও জবর আজব অর্থনীতি বইয়ে সুন্দর ভাবে এই ভেগোলজি সম্পর্কে বণর্না করেছেন।

আকবর আলী খান ১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে বিএ ও এমএ তে প্রথম শ্রেণীতে প্রথম হন।কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে এমএ ও পিএইচডি করেন।১৯৬৭ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানের যোগদান করেন এবং বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব থেকে ২০০১ সালে অবসর গ্রহণ করেন।

খান সাহেব, মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন।২০০৬ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রির দায়িত্ব নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হন। এবং ২০২২ সালের সেপ্টেম্বর মাসের ০৮ তারিখে মৃত্যু বরন করেন। আল্লাহ তাকে জান্নাত দান করুক।

খান সাহেব তার বইয়ে সুন্দর ভাবে ভেগোলজি সম্পর্কে ধারণা দেন। এই ভেগোলজি বা সন্ধ্যা বিদ্যা রচিত হতো সান্ধ্যা ভাষায়। চর্যাগীতি সান্ধা ভাষায় রচিত হয়। যাতে কেউ সহজে এই ভাষার বিকৃত করতে না পারে। ভেগোলজির বক্তব্যে রয়েছে আলো আধারের সংমিশ্রণ যার কিছুটা বুঝা যায় আর কিছুটা একেবারে বুঝা যায় না। অনেকটা বাংলাদেশের রাজনীতিবিদদের আলো আধারি বক্তৃতার মতো। অন্নদাশঙ্কর রায়ের ছড়া থেকে বিষয়টা পরিস্কার বুঝা যায়।

সব পেয়েছির দেশে নয়
হচ্ছে হবের দেশে
কাঠাল গাছে আম ধরেছে
খাবে সবাই শেষে।

দুধের বাছা, কাদে কেন
হচ্ছে হবের দেশে
গরুর বাটে মদ নেমেছে খাবে সবাই হেসে।
হাত পা কেউ নাড়বে নাকো
হচ্ছে হবের দেশে

ফাইল জমে পাহাড় হলে
প্ল্যানগুলো যায় ফেসে।
কারখানাতে ঝুলছে তালা
হচ্ছে হবের দেশে
মিছিল নিয়ে বেরিয়ে পড়ে
বক্তৃতা দেয় ঠেসে।

মনের কথা লুকিয়ে রাখে
হচ্ছে হবের দেশে
সবাই ভাবে পেয়ে যাবে
সব কিছু অক্লেশে

লক্ষ্মী সোনা ভয় পেয়োনা
হচ্ছে হবের দেশে
হাজারটা দল বাজায় মাদল
বিল্পবীর বেশে।

বাংলাদেশের রাজনীতিবিদদের বক্তৃতা ভেগোলজির প্রকৃষ্ট উদাহরণ। দেশে ভেগোলজির চর্চা চলুক আর নাইবা চলুক। আল্লাহ খান সাহেবকে ইপারে ভালো রাখুক এই দোয়া করি। তার আজব ও জবর আজব অর্থনীতি বই টা ভালো লেগেছে।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×