somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামদুদুর রহমান
বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রাথর্না বিপদে আমি না যেন করি ভয়। দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্তনা,দুঃখে যেন করিতে পারি জয়। আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্তনা বহিতে পারি এমনি যেন হয়।

নারী আটকায় কিসে ? যাদের সামনে এনে এমন কথা বলা হচ্ছে তারা কি সারা পৃথিবীর নারী জাতির প্রতিনিধিত্ব করে??? নিশ্চয় করে না। তাহলে এখুনি থামুন।

১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নারী আটকায় কিসে ? যাদের সামনে এনে এমন কথা বলা হচ্ছে তারা কি সারা পৃথিবীর নারী জাতির প্রতিনিধিত্ব করে??? নিশ্চয় করে না। তাহলে কেন এমন কথা বলে নারি জাতিকে অপমানিত করা হচ্ছে??

মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। আর নারী কে আল্লাহ পরম যত্নে সৃষ্টি করেছেন। নারী কে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার আল্লাহ পুরুষ কে দেননি। কারণ এই নারীর মাধ্যমেই মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠান।

নারী কিসে আটকায়? এমন কথা, নারীকে শুধু ছোটই করে না, পাশাপাশি চরম ভাবে অপমানিত করে।

যেই নারীদের সামনে এনে এমন কথা বলা হচ্ছে তারা কি গোটা নারী সমাজের মডেল?? না, বরং তারা একেক জন জাহান্নামের কিট! তাহলে সেই নারীদের সামনে এনে কেনো পুরো নারী সমাজকে অসস্মান করা হচ্ছে??

পৃথিবী সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত সবথেকে বড় যালেম, আল্লাহদ্রোহী, বদমাস হচ্ছে, ফেরাউন। সেই ফেরাউনের স্ত্রীর নাম আছিয়া।যিনি পৃথিবী সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত যে, ৫ জন শ্রেষ্ঠ নারী এসেছে তাদের অন্যতম।

আল্লাহ, হজরত আছিয়ার প্রতি এতো বেশি সন্তুষ্ট হয়েছেন যে, কোরআনে তার দোয়া তুলে ধরেছেন।

" হে রব জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্যে একখান ঘর বানিয়ে দিয়ো, আর ( দুনিয়ার এ ঘরে) তুমি আমাকে ফেরউন ও তার ( যাবতীয়) কর্মকাণ্ড থেকে আমাকে বাচিয়ে রেখো, তুমি আমাকে যালেম সম্প্রদায়( এর যাবতীয় অনাচার) থেকে উদ্ধার করো। (সূরা তাহরীম, আয়াত -১১)

হজরত আছিয়া হচ্ছে গোটা নারী সমাজের মডেল।

হজরত মারিয়াম(আ:) হলো এমন এক নারী যে, পৃথিবীতে মানুষ আসার যে স্বাভাবিক সিস্টেম তা ভেংগে, কোন পুরুষের স্পর্শ ছাড়াই আল্লার বিশেষ কুদরতে হজরত ঈসা(আ:)কে মারিয়াম (আ:) এর গর্ভে পাঠিয়েছেন।

হজরত মারিয়াম (আ:) সমগ্র মহাবিশ্বের নারীদের মডেল। কই তার চরিত্রের নারীদের তো সংসার ভাংগে না!

হজরত খাদিজা কে, সৃষ্টি জগতের মালিক আল্লাহ, আরশ থেকে সালাম পাঠিয়েছেন। কোন পুরুষকে আল্লাহ কোন দিন সালাম পাঠাননি পৃথিবীতে।

হজরত আয়েশা দুই হাজারের বেশি হাদিস বর্ননা করে এবং উত্তম চরিত্রে জন্য নারী জাতির মডেল হয়ে আছেন।

হজরত ফাতেমা, যিনি হবেন জান্নাতি নারীদের নেতা। তার সংসার তো ছিলো অভাব অনোটনের। তিনি পুরো পৃথিবীর নারীদের প্রতিনিধিত্ব করেন। তার চরিত্রের নারীদের সংসার ভাংগে না।

আপনার মেয়েকে, বোনকে এই মহীয়সী নারীদের চরিত্রের গুনে বড় করেন। তাহলে আর জাহান্নামের কিটদের সংসার ভাংার মতো খবর দেখে দুঃখিত হতে হবেনা।

নারীরা মায়ের জাত, তাদের সম্মান করুন। নারীদের উচিত নিজেদের সম্মান ধরে রাখা।আর নারী আটকায় কিসে এমন বাজে বিষয়ে আলোচনা না করাই নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা হবে।

সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×