
ধ্যানের জগতে আপনাকে স্বাগতম!
কখনো কি ভেবে দেখেছেন??
নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসুল (সাঃ) হেরার গুহায় কি করতেন! জি, ধ্যান বা মেডিটেশন আরবিতে বলে মুরাকাবা। তিনি সাধারণ একজন মানুষ থেকে এই ধ্যানের মাধ্যমে হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ।
কেনো তিনি ধ্যান করতে গেলেন? কে তাকে বলেছিল ধ্যান করতে? কি পদ্ধতিতে তিনি মেডিটেশন করতেন? এই প্রশ্ন গুলো সব সময় মাথায় ঘুরপাক খায়।
আল্লাহর রহমতে, গতো এক বছর যাবত গতানুগতিক পদ্ধতিতে মেডিটেশন করছি প্রায় প্রতিদিন। দারুণ উপকার পাচ্ছি।কিন্তু
ইসলামে এই ধ্যান, মুরাকাবা বা মেডিটেশন সম্পর্কে কি বলে? হেরার গুহায় এবং পরবর্তীতে রাসুল (সাঃ) কোন সময় এবং কি পদ্ধতিতে ধ্যান করতেন এই বিষয়ে গভীর ভাবে জানার ইচ্ছে আছে কিন্তু কোন বই এখনো খুঁজে পাইনি এই বিষয় সম্পর্কে। আপনাদের কেউ যদি জেনে থাকেন দয়া করে জানাবেন।
একের অধিক আলেমের সংগে কথা বলেছি এই বিষয়ে; তেমন কোন উত্তর পাইনি। কোয়ান্টাম মেথড নামে একটা বই এখন পড়ছি, অনেক কিছুই জানতে পারছি কিন্তু এইগুলা সব মেডিকেল টার্ম। আমার জানার আগ্রহ, ইসলামে কি বলে ধ্যান সর্ম্পকে আর ধ্যান করার সঠিক পদ্ধতি কী??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

