আজ আমার ১৮ তম জন্মদিন । কিছুটা ভালো লাগছে । ১৮ বছর বয়স হলে একটা ছেলেকে প্রাপ্তবয়স্ক ধরা হয়

। সে হিসেবে আমি এখন প্রাপ্ত বয়স্ক

। আগের যুগ হলে হয়ত এখন বাবা মার কাছে বিয়ের আবদার করে বসতাম

। কিন্তু আফসোস তা পারছিনা

। এতো গুলা বছর চলে গেলো । অনেক কিছু অর্জন করতে পারতাম । কিন্তু পারিনি । আবার অনেক কিছু পেয়েছিও । এজন্য আল্লাহ্র কাছে লাখো কোটি শুকরিয়া । ১৮ বছরের নিচে অনেক কিছু করা যায়না । কিন্তু তা করেছি । যেমনঃ ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছি, ১৮+ লেখা পড়েছি, ১৮+ মুভি দেখেছি, ১৮+ মেয়ের প্রেমে পড়েছি ইত্যাদি ইত্যাদি


। এসবের জন্য এখন মনে মনে নিজেকে খুব অপরাধী মনে হয় । কিন্তু একটা কাজের জন্য নিজেকে খুব ভালো লাগে যে আমার ১৮ বছর না হতেই দুই বার রক্ত দান করেছি । একবারের কথা মনে পড়ে । মেডিকেলে জরুরি রক্ত দরকার । রক্ত দেবার আগে একটা ফরম পুরণ করতে হয় । আমি সেখানে আমার বয়স লেখি ১৭ বছর ২ মাস । ডাক্তার এটা দেখে আমাকে সরাসরি রিজেক্ট করে দেয় । আমি তখন বুদ্ধি করে আরেকটা ফরম নিয়ে আসি । আর তাতে আমার বয়স লেখি ১৮ বছর । এরপর ওই ডাক্তার আমার দিকে কেবল তাকিয়ে ছিল । কোন কথা বলেনি । যাই হোক আমার ইচ্ছা আমার বাকি যে জীবন আছে তাতে মানুষের জন্য এভাবেই অল্প হলেও কিছু করে যাওয়া । সব শেষে আমার জীবনের দুঃখের কথা বলি । আমার অরজিনাল বয়স এখন ১৮ হলেও সার্টিফিকেট অনুযায়ী আমি ১৫ বছরের বালক

। এটা আমাকে খুব পীড়া দেয় । আমার সারা শিক্ষা জীবন একটা মিথ্যার উপর ভর দিয়ে চলছে । এছাড়াও আমি ছেলেদের প্রেমের বদলে শরীয়া অনুযায়ী বিয়ে তাড়াতাড়ি দেবার পক্ষে । অথচ আমি যদি সরকারি ২১ বছর বয়স অনুসারে বিয়ে করতে চাই তাহলে এখনো ৬ বছর অপেক্ষা করতে হবে !!!

যাই হোক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ।