১, ৩, আর ৪ নম্বর ট্র্যাক টা লিরিক্স সহ দিলাম ।। আগে এই তিনটা শুইনা দেখেন ।। পরে বাকি গুলা নামান
১. প্রত্যাবর্তন
হঠাৎ মনে পড়ল তোমায়, মনে পড়ে গেলো সেই ছেলেমানুষি , হারিয়ে গেছে কোথায় ??
হঠাৎ.. আজ মনে পড়ল.... তোমায়, এই আমি কতবার.. সেই তোমার .... প্রেমে পড়েছি
মনে আছে কি .. তোমার?
আর ঠিক ততবার ... বৃষ্টির গান লিখেছি ... পিয়ানোতে সুর তুলেছি .. হৃদয় জুড়ে গেয়েছি ।।
তাই আবার .. ফিরে যাই (২)
আমি আবার , আর একটা বার তোমার প্রেমে পড়তে চাই (৪)
(রিপিট ফুল প্যারা)
২. অসাধারন
৩. কিছু কথা
কিছু কথা বলেছি তোমায়, কিছু রেখেছি গোপন
কিছু ব্যথা দেখেছো তুমি, কিছুটা একান্ত আপন
কিছু স্বপ্ন হাওয়ায় ওড়ে, কিছু নিজের কাছে
কিছু চাওয়া ভীষণ পোড়ে, কিছু বুকের মাঝে।।।
সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে .. কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে (২)
কিছু কিছু দেইনি বলে, রেখোনা অভিমান..
যেটুকু তুমি পাওনি যেনো .. সে টুকুই মনের টান
কত কিছু বদলে যাবে সময়েরই নিয়মে
এই কিছুটা থাকনা তোলা আগামীর কোনোখানে
সব কিছু পেয়ে গেলে পারো ভুলে যেতে .. কিছু ভালোবেসেছি তাই কিছু রেখেছি হাতে (২)
৪. মা-(এই এলবাম এর ফেভারিট গান আমার)
তুমি একজন, নি:স্বার্থ, সত্য প্রতিভা
ভালোবাসার সুবিশাল মহিমা।।
তুমি একজন মমতা, তুমি সাহস, তুমি আশা
পবিত্রতার একমাত্র ভাষা।
মা ও মা, আমার মা,তুমি আমার প্রাণের প্রিয় মা ।
মা ও মা, আমারি মা,তুমি আমার প্রাণের প্রিয় মা ।
মা.... মা ... তুমি মা .... মা .. তুমি মা .. মা ... মা তুমি মা ।। (পুরো প্যারা ২ বার)
তোমার যত্নে আমারি শৈশব, তোমার আদরে আমারি কৈশর।
অলৌকিক , অসাধারণ ।।
সবার চোখে আমি যা-ই বা হই, তোমার চোখে তা নই
তোমার চোখে আমি সেই শিশুটি, তোমার আদরের আমি
মা ও মা, আমার মা,তুমি আমার প্রাণের প্রিয় মা ।
মা ও মা, আমারি মা,তুমি আমার প্রাণের প্রিয় মা ।
মা.... মা ... তুমি মা .... মা .. তুমি মা .. মা ... মা তুমি মা
৫. ধুলো
৬. মৌন প্রতিজ্ঞা
৭. অবাধ্য রবো না
৮. দ্বিচক্রযান
৯. চোখের ব্যাকরণ
১০. প্রত্যাবর্তন(আনপ্লাগড ভার্সন)
১১. অবাক
১২. জ্বলে ওঠো আপন শক্তিতে (ইনস্ট্রুমেন্টাল)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



