কবিতাঃ নির্বাচনের হাওয়া
২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনের হাওয়া যখন
নেতার গায়ে লাগে,
তিনি তখন ব্যস্ত হয়ে
ছুটেন সবার আগে।
এই হাওয়াটা লাগলে গায়ে
তাদের কি যে হয়!
চরিত্রটা পাল্টে ফেলেন
ছয় কে করেন নয়।
যেসব নেতা অষ্ট প্রহর
ভ্রষ্ট পথে চলেন,
তারা তখন সাধু সেজে
মিষ্টি কথা বলেন।
শুভ্র-সাদা কুর্তা গায়ে
বেশটা ধরেন সুফি,
মাথার মাঝে পায় যে শোভা
ধবধবে এক টুপি।
নারী নেতা হিজাব পরে
ঘোমটা দিয়ে চলেন,
গলার মাঝে আবেগ ঢেলে
মধুর কথা বলেন।
এই সময়ে আমজনতা
থাকেন মহা সুখে,
নেতার দেয়া স্বপ্নগুলো
ধারণ করেন বুকে।
এই সুযোগে আমজনতার
হোকনা এমন চাওয়া,
বছর বছর বইতে থাকুক
নির্বাচনের হাওয়া।
#আবদুল্লাহ আল মামুন... ২৬-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন