কবিতাঃ নেতার তরে লিপি
২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কষ্ট করে জনাব নেতা
আমার সালাম নিন,
বছরটা তো শেষই হবে
বছর শেষের দিন।
গেল বছর আপনি মোদের
বলেছিলেন কি কি,
আমি আবার যত্ন করে
রেখেছিলাম লিখি।
পরের বছর কেমন বাণী
বলেন যদি তাই,
তাও আমি পরম যত্নে
লিখে রাখতে চাই।
আমি শুধু লিখে রাখি
বলি না তার কিছু,
চাই না আমি নেতার মাথা
হোক কখনো নিচু।
কথা এবং কাজের মাঝে
নাইবা থাকুক মিল,
তবু জানি আছে নেতার
অনেক বড় দিল।
নেতা মোদের স্বপ্ন দেখান
দেবেন আকাশ পাড়ি,
উন্নয়নের জোয়ার এসে
যাবে সাগর ছাড়ি।
স্বপ্ন দেখা হয় না আমার
কষ্ট মনে রেখে,
তবু আমার ভালো লাগে
কেউ তো স্বপ্ন দেখে!
থাকি আমি যেমন তেমন
যেমন থাকুক দেশ,
স্বপ্নটাকে ফেরি করে
নেতা থাকেন বেশ।
ভালো থাকুন জনাব নেতা
আবার সালাম নিন,
মোদের চোখে আরো কিছু
স্বপ্ন এনে দিন।
#আবদুল্লাহ আল মামুন... ২৭-১২-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?
সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন