সদর দরজা খুলে রেখেছি সেই কবে
ভর দুপুরে তুমি এসেই পরো তবে,
ঘুমিয়ে গেলেও ফিরে যেতে নাই হয়
মৌসুমী বায়ু পাহারায় আছে দরজায়।
হলুদ শাড়ী, খোপায় শিউলী ফুলের মালা
আলতা রাঙা পায়ে হাতে সোনার কাকনবালা,
লাজুক হাসি মুখে, স্বপ্ন দেখা রঙিণ চোখে
এসেই যদি পড়ো কোন এক বিকেল বেলা।
এতো প্রতীক্ষার পরেও যদি নাই আসো
আমি শান্তা'কে মিসকল দিয়ে ঢেকে আজ,
বাহির বাড়ীর খিলটি ভীষণ শক্ত হাতে এটে
বদ্ধ ঘরে লিখব এক হঠাৎ প্রেমের সত্যি ইতিহাস।
ভেবে দেখো আর একটি বার...
নয়ত লিখব অতপর,
আমি আর শান্তা সুখে শান্তিতে করছি বসবাস !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


